শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

চন্দ্রায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২ কিলোমিটার যানজট

চন্দ্রায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২ কিলোমিটার যানজট...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ৫:১৬ পিএমসর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ৫:১৬ পিএম
চন্দ্রায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২ কিলোমিটার যানজট

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের জেরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

আজ শনিবার দুপুরের পর বেতন-ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভের কারণে আশেপাশের অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ।

পুলিশ ও শ্রমিকরা জানান, মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে দুপুরে কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। পরে আশেপাশের অন্যান্য কারখানার শ্রমিকেরাও তাদের সঙ্গে যোগ দেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

নাওজোড় পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল করিম বিকেল সাড়ে ৪টায় সাংবাদিকদের বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় দুই কিলোমিটার যানজট রয়েছে। শ্রমিকদের বিক্ষোভ চলছে।

‘বিকেলে বিভিন্ন পোশাক কারখানার মালিকপক্ষ ছুটি ঘোষণা করতে শুরু করেন। যেসব কারখানায় ছুটি হচ্ছে, সেসব কারখানার শ্রমিকেরাও বিক্ষোভে অংশ নিচ্ছেন,’ যোগ করেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ