রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

শিক্ষক ১৩ জন, শিক্ষার্থী ১৪— পাশ করল মাত্র একজন

শিক্ষক ১৩ জন, শিক্ষার্থী ১৪— পাশ করল মাত্র একজন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএমসর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএম
শিক্ষক ১৩ জন, শিক্ষার্থী ১৪— পাশ করল মাত্র একজন

রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন মাত্র একজন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে ফলাফল প্রকাশের পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার এ শিক্ষাপ্রতিষ্ঠানের এমন ফলাফল সামনে আসে।

প্রতিষ্ঠানটির কলেজ কর্তৃপক্ষের দাবি, অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাবে শিক্ষার্থীদের আগ্রহ কমে গেছে। এ কারণে ভালো শিক্ষার্থীরা কলেজটিতে ভর্তি হতে আগ্রহী হচ্ছেন না। দীর্ঘদিনের অবকাঠামোগত সংকটের কারণে দিন দিন শিক্ষার্থীসংখ্যা কমছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির কলেজ শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন সুইট বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে এবার ১৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে মাত্র একজন পাশ করেছে।

প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীসংখ্যা কমে যাওয়া এবং অবকাঠামোগত সংকটের বিষয়টি দীর্ঘদিনের বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন তারা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ