সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ২:০৯ পিএমসর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ২:০৯ পিএম
ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার (১ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এছাড়া কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দর থেকেও এর দূরত্ব ১২০০ কিলোমিটারের বেশি ছিল।

এদিকে গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের ভেতর বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়া আকারে এটি ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে থাকা নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের গভীর সাগরে যেতে নিষেধ করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ