মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৫:৪২ পিএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ৫:৪২ পিএম
আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

আগামী গ্রীষ্মের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। লোডশেডিং কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এবারের গ্রীষ্মে মানুষ যে ভোগান্তির শিকার হয়েছেন, আগামী বছর যেন তাদের সেই কষ্ট পেতে না হয়, অথবা পেলেও তা যেন সহনীয় পর্যায়ে থাকে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।

তিনি বলেন, এ সমস্যার সহজ সমাধান হলো ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বা রুফটপ সোলার। জনগণের ভোগান্তি কমানোই সরকারের মূল লক্ষ্য।

সভায় বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বলেন, আগামী গ্রীষ্ম যেন মানুষের জন্য সহনীয় হয়, সেটিই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ