রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের, নিশ্চিত করল পিবিআই

উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের, নিশ্চিত করল পিবিআই...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ৩:৪৫ পিএমসর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ৩:৪৫ পিএম
উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের, নিশ্চিত করল পিবিআই

টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির বলে নিশ্চিত হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (১ নভেম্বর) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পিবিআইয়ের আইন ও গণমাধ্যম শাখার পুলিশ সুপার মো. আবু ইউসুফ।

গত বুধবার বিকেলে ঢাকার তুরাগ নদের যে স্থান থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়েছিল, সেখান থেকে প্রায় ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় মোটরসাইকেলটি পাওয়া যায়।

পিবিআইয়ের পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, তাহসিফ মিরপুর ২ নম্বরের একটি শোরুম থেকে মোটরসাইকেলটি কিনেছিলেন।

পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান বলেন, ২০২২ সালে মোটরসাইকেলটি কেনেন তাহসিফ। তবে এখনো সেটির নিবন্ধন করা হয়নি। তাহসিফ নিখোঁজ হওয়ার আগে বন্ধুর মতো সম্পর্কের এক ছোট ভাইয়ের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন, সেই আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

তাহসিফের মৃত্যুর ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় করা হত্যা মামলায় দীপ এখন চার দিনের রিমান্ডে রয়েছেন। মামলাটির নৌ পুলিশ তদন্ত করছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ