সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে অর্ধশতাধিক পোশাক কারখানা ছুটি

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে অর্ধশতাধিক পোশাক কারখানা ছুটি...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ৩:১৪ পিএমসর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ৩:১৪ পিএম
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে অর্ধশতাধিক পোশাক কারখানা ছুটি

মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এ পরিস্থিতিতে অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

আজ রোববার সকাল থেকে আশুলিয়ায় বিক্ষোভ শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও শিল্পাঞ্চল পুলিশের কর্মকর্তারা জানান, অধিকাংশ পোশাক কারখানায় কাজকর্ম স্বাভাবিক ছিল। তবে নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম অ্যাপারেলস, নিউএইজ গ্রুপের একটি কারখানা ও ট্রাউজার লাইন লিমিটেডের শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান করেন।

সকাল ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় শারমিন গ্রুপের একটি কারখানার সামনে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। তারা মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এক পর্যায়ে শিল্প পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরে এক পাশে অবস্থান নেওয়ার অনুরোধ জানায়। তারা শারমিন গ্রুপের শ্রমিকদের যোগ দেওয়ার আহ্বান জানান। দুপুর পৌনে ১২টার দিকে শারমিন গ্রুপের কারখানা ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। একই এলাকায় হা-মীম গ্রুপ, নিউএইজ গ্রুপসহ আরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু সাংবাদিকদের বলেন, সকালে কারখানাগুলোতে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করছিলেন। তবে তিনটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রাখেন। দুপুর ১২টার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনেক কারখানা ছুটি ঘোষণা করা হয়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, কারখানা ছুটির প্রকৃত সংখ্যা এখনো নির্ধারণ করা যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ