সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

চোর সন্দেহে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

চোর সন্দেহে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৭:২০ পিএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ৭:২০ পিএম
চোর সন্দেহে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের একটি বিলের পাশে চোর সন্দেহে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের হাত-পা ভেঙে দুই চোখ উপড়ে বিলের পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের পাশ থেকে ওই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত দেলোয়ার হোসেন কৃষ্ণনগর ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চোর সন্দেহে রোববার রাতের কোনো এক সময় দেলোয়ারকে ধরে বাইটকুমারী বিলের নির্জন স্থানে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। সেখানে তার হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার দুই চোখ উপড়ে ফেলে চলে যায় তারা।

পরে সোমবার সকালে স্থানীয় লোকজন বিলের পাশের একটি ধানখেতে তাকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম বলেন, সোমবার সকালে স্থানীয়রা বিলের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

টি নিশ্চিত করে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম বাদশা মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দেলোয়ারের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। দেলোয়ার চুরির সঙ্গে জড়িত ছিলেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে জানা নেই।

এ বিষয়ে জানতে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ