বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

‘আদালতের মধ্যে সাংবাদিক কেন?’ তাহসিফ হত্যা মামলার শুনানিতে বিচারক

‘আদালতের মধ্যে সাংবাদিক কেন?’ তাহসিফ হত্যা মামলার শুনানিতে বিচারক...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৯:১৪ পিএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ৯:১৪ পিএম
‘আদালতের মধ্যে সাংবাদিক কেন?’ তাহসিফ হত্যা মামলার শুনানিতে বিচারক

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলার শুনানি চলাকালে আদালতকক্ষে সাংবাদিকদের উপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারক।

আজ মঙ্গলবার আহমেদ শাহরিয়ার রেজা দীপের রিমান্ড শুনানি চলাকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত সাংবাদিকদের আদালতকক্ষ ত্যাগ করতে বলেন।

সেসময় উপস্থিত আইনজীবী ও সাংবাদিকদের ভাষ্য, শুনানি চলাকালে বিচারক প্রশ্ন করেন, ‘আদালতের মধ্যে সাংবাদিকরা কেন? আপনারা কি ভেতরে ঢোকতে পারেন? শুনানির পর পিপি এপিপিরা আপনাদের বিস্তারিত জানাবে। আপনারা বেরিয়ে যান। আপনারা থাকতে পারবেন না।

পুলিশকে আদালতকক্ষ খালি করে দেওয়ার নির্দেশ দিয়ে ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত বলেন, ‘ভেতরে কেউ যেন না থাকে।

এরপর সাংবাদিকরা এজলাস থেকে বের হয়ে গেলে শুনানি শুরু হয়।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত দীপের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

টি নিয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জেলা জজ মো. শাহজাহান সাজু সাংবাদিকদের বলেন, ‘আদালতকক্ষের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যেহেতু এটি কোনো "ইন-ক্যামেরা" (রুদ্ধদ্বার) বিচার নয় বরং একটি প্রকাশ্য বিচার, তাই শুধু সাংবাদিক নন, সাধারণ মানুষেরও এখানে উপস্থিত থাকার অধিকার রয়েছে।

‘সাংবাদিকদের এজলাস ছেড়ে যেতে বলা ঠিক হয়নি’, বলেন তিনি।

চার দিনের রিমান্ড শেষে দীপকে আজ আদালতে হাজির করা হয়। পরে তদন্ত কর্মকর্তা তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে রিমান্ডের আবেদন জানান।

এর আগে, গত ২৮ অক্টোবর তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। ৩১ অক্টোবর তার বাবা হত্যা মামলা করার পর দীপকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ