বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

অন্তর্বর্তী সরকারের দায়ীদের শনাক্তে তদন্ত কমিশন গঠন

অন্তর্বর্তী সরকারের দায়ীদের শনাক্তে তদন্ত কমিশন গঠন...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পিএমসর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পিএম
অন্তর্বর্তী সরকারের দায়ীদের শনাক্তে তদন্ত কমিশন গঠন

অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় হামের টিকা সংক্রান্ত অনিয়ম ও ব্যর্থতা নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধের সুপারিশ করতে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামুন রহমানের সভাপতিত্বে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার।

এই কমিশন তদন্তের কাজে দেশের যেকোনো জায়গা পরিদর্শন এবং যেকোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারবে।

কমিশন ৮ আগস্ট ২০২৪ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সময়কালের দায়িত্বপ্রাপ্তদের দায়-দায়িত্ব চিহ্নিত করে ৬০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দেবে।

কমিশনের সদস্য হিসেবে আছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর ও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মইনুল ইসলাম।

আজ বুধবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ অনুসারে এ কমিশন গঠন করেছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের উপর সৃষ্ট বিরূপ প্রভাবের অভিযোগে অন্তর্বর্তী সরকারের (৮ আগস্ট ২০২৪ হইতে ১৭ ফেব্রুয়ারি ২০২৬) দায়-দায়িত্ব নির্ধারণের লক্ষ্যে নিম্নরূপে একটি তদন্ত কমিশন গঠন করিল।

তদন্ত কমিশনের কার্যপরিধিতে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে।

প্রথমত, ‘হামের টিকা কেনা ও বিতরণে সময়ক্ষেপণ, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার কারণ ও দায়-দায়িত্ব চিহ্নিতকরণ।

দ্বিতীয়ত, ‘ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ প্রদান।

তৃতীয়ত, ‘কমিশনের বিবেচনায় এতদসংক্রান্ত অন্য কোনো সুপারিশ।

স্বাস্থ্য সেবা বিভাগ তদন্ত কমিশনকে প্রয়োজনীয় সচিবিক সহায়তা দেবে। একইসঙ্গে কমিশনের চাহিদা অনুযায়ী স্বাস্থ্য সেবা বিভাগ কমিশনের প্রয়োজনীয় খরচ এবং জনবল সরবরাহ করবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ