বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

শ্রমিকের গায়েবানা জানাজায় পুলিশের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের ধাক্কাধাক্কি, সাউন্ড গ্রেনেড

শ্রমিকের গায়েবানা জানাজায় পুলিশের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের ধাক্কাধাক্কি, সাউন্ড গ্রেনেড...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ৮:২৬ পিএমসর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ৮:২৬ পিএম
শ্রমিকের গায়েবানা জানাজায় পুলিশের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের ধাক্কাধাক্কি, সাউন্ড গ্রেনেড

গাজীপুরে শ্রমিক আন্দোলনের সময় আহত হয়ে মারা যাওয়া পোশাকশ্রমিক তৌফিক হোসেনের গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

এ সময় পুলিশ অন্তত ৪টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে জানাজায় অংশ নিতে আসা লোকজনকে সরিয়ে দেয়।

আজ বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, গায়েবানা জানাজার প্রস্তুতির সময় পুলিশ সেখানে গিয়ে আয়োজকদের সড়ক থেকে সরে যেতে বলে। এ সময় এনসিপি ও শ্রমিকশক্তির নেতারা পুলিশকে জানাজা আদায়ের সুযোগ দেওয়ার অনুরোধ করেন।

একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ ।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের সাংবাদিকদের বলেন, ‘আজকের অনুষ্ঠানে পুলিশ হাসিনার আমলের মতো আমাদের ওপর হামলা করেছে। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। লাঠি দিয়ে মারধর করেছে। এতে আমাদের অন্তত ২০ জন আহত হয়েছেন।

যোগাযোগ করা হলে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন রশীদ সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসাইন বলেন, ‘আমরা পরিস্থিতি বিবেচনায় সভা-সমাবেশকে নিরুৎসাহিত করছি।

প্রসঙ্গত, মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে গত সোমবার আহত হন পোশাকশ্রমিক তৌফিক হোসেন (৩৫)। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। গাজীপুর মহানগরের লায়লা স্টাইলস লিমিটেডের কাটিং সেকশনে কাজ করতেন তৌফিক।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ