বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
১৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

শনপাপড়ির লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

শনপাপড়ির লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ৭:৫৪ পিএমসর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ৭:৫৪ পিএম
শনপাপড়ির লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

শরীয়তপুরের গোসাইরহাটে শনপাপড়ির প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার মামলায় মো. ছাইদুল মন্ডল (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলাওলপুর ইউনিয়নের ছাদেম আলী ব্যাপারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ছাইদুল একই ইউনিয়নের আবছার মন্ডলের ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে শিশুটি বাড়ির পাশের রাস্তায় বের হয়। এ সময় শনপাপড়ি কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায় ছাইদুল। পরে সেখানে তাকে যৌন নিপীড়ন করে। কিছুক্ষণ পর স্থানীয়রা ঘটনাটি দেখে ফেলে ছাইদুলকে আটক করেন এবং গোসাইরহাট থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ছাইদুলকে নিজেদের হেফাজতে নেয়।

এ ঘটনায় পরবর্তীতে শিশুটির মা বাদী হয়ে গোসাইরহাট থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন।

গোসাইরহাট থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে আসামি ছাইদুলকে গ্রেফতার করে বুধবার শরীয়তপুর আদালতে পাঠানো হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ