বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
১৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

জামিনে মুক্ত ৬ বিদেশি, কারাগার থেকে সোজা বিমানবন্দরে

জামিনে মুক্ত ৬ বিদেশি, কারাগার থেকে সোজা বিমানবন্দরে...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ৮:২৭ পিএমসর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ৮:২৭ পিএম
জামিনে মুক্ত ৬ বিদেশি, কারাগার থেকে সোজা বিমানবন্দরে

কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও কম্পিউটার উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন চীন ও তাইওয়ানের ছয় নাগরিক।

বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পেয়েই তারা সরাসরি বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।

এর আগে বুধবার দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিমের আদালত তাদের জামিন মঞ্জুর করেন। চীনা দূতাবাসের জিম্মায় তাদের জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এম আবদুল মন্নান।

এম আবদুল মন্নান বলেন, যে আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তা পর্যালোচনা করে আদালত ছয় আসামির জামিন মঞ্জুর করেছেন। চীনা দূতাবাসের জিম্মায় তাদের জামিন দেওয়া হয়েছে।

কারাগার সূত্র জানা গেছে, বুধবার বিকাল ৫টার দিকে ছয় বিদেশি নাগরিকের জামিন আদেশের কপি কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে ৭টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়।

এর আগে, গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার শহরের সি-প্যালেস হোটেলের সামনে থেকে ওই ছয় বিদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে উখিয়ার ইনানী ও কক্সবাজারের হিমছড়ি এলাকার বিভিন্ন রিসোর্টে অভিযান চালানো হয়।

অভিযানে এসব রিসোর্ট থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, আনুমানিক ৪০টি কম্পিউটার এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে পুলিশ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ