বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
১৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএমসর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণা করে আসা চক্রের আরও দুই প্রতারককে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা পুলিশ। এ নিয়ে চক্রটির মোট ১১ সদস্যকে গ্রেফতার করা হলো।

বুধবার (৪ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ চক্রের আরও ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছিল।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল সোমবার (৩ নভেম্বর) চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানা পুলিশের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে সন্দ্বীপ থানার কালাপানিয়া ও আমানউল্যাহ ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—চট্টগ্রামের সন্দ্বীপ থানার কালাপানিয়া ইউনিয়নের শ্রী শান্ত শীল (২৫) এবং একই উপজেলার আমানউল্যাহ ইউনিয়নের মিঠুন সূত্রধর (২৯)।

পুলিশ জানায়, গ্রেফতাররা অনলাইন প্রতারণা চক্রের প্রযুক্তিগত সহায়তা প্রদানকারী হিসেবে কাজ করতেন। তারা ফেসবুক পেজের প্রচারণা, পোস্ট বুস্ট করা এবং ভুয়া ওয়েবসাইট তৈরিতে চক্রের মূল হোতাদের সহযোগিতা করতেন। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, চারটি খোলা সিম কার্ড, একটি ল্যাপটপ এবং একটি কম্পিউটার পিসি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারদের বুধবার (৪ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে। চাঞ্চল্যকর এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ