শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
২১শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

প্রতিষ্ঠাবার্ষিকীতে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালসংবাদমাধ্যম স্বজন সমাবেশ

প্রতিষ্ঠাবার্ষিকীতে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালসংবাদমাধ্যম স্বজন সমাবেশ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএমসর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএম
প্রতিষ্ঠাবার্ষিকীতে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালসংবাদমাধ্যম স্বজন সমাবেশ

ময়মনসিংহের গৌরীপুরে স্বজন সমাবেশের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) আলোচনা সভা ও বাল্যবিয়েবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে স্বজনরা বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্কাউট সম্পাদক ও ডক্টর রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, কাজী আব্দুল্লাহ আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, অর্থ সম্পাদক শামীম খান, গৌরীপুর উদীচী সংসদের সভাপতি ওবায়দুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, আব্দুর রউফ দুদু, হুমায়ুন কবীর সুমন, উপজেলা স্বজনের সহ-সভাপতি একেএম মাহফুজুর রহমান, মো. ফিরোজ মিয়া, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শিক্ষার্থী সানজানা তাসনিম তারিন, ফয়জুর নাহার লিয়া, স্বজন মাজহারুল ইসলাম, অলকেশ পণ্ডিত,সংবাদমাধ্যমের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ