বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

স্বাস্থ্য ও চিকিৎসা

এফবিসিসিআই ও ল্যাবএইড গ্রুপের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর

এফবিসিসিআই ও ল্যাবএইড গ্রুপের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএমসর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
এফবিসিসিআই ও ল্যাবএইড গ্রুপের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার ও ল্যাবএইড গ্রুপের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় এফবিসিসিআই-এর সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যরা ল্যাবএইডের ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে বিশেষায়িত চিকিৎসা এবং করপোরেট স্বাস্থ্যসেবায় বিশেষ মূল্যছাড়ের সুবিধা পাবেন।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এফবিসিসিআই-এর প্রশাসক মো. ফজলুল হক এবং ল্যাবএইড গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম।

চুক্তি অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামসহ সারা বাংলাদেশে অবস্থিত ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার এবং ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল চট্টগ্রামে সুবিধাগুলো প্রযোজ্য হবে। বিশেষ করে আউটডোর ডায়াগনস্টিকস, উন্নত মেডিকেল ইমেজিং এবং ইনডোর বেড চার্জে বিশেষ ছাড় পাবেন সুবিধাভোগীরা।

অনুষ্ঠানে এফবিসিসিআই-এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মো. আলমগীর এবং সিনিয়র অতিরিক্ত মহাসচিব শাহ মো. আব্দুল খালেক। অন্যদিকে ল্যাবএইডের পক্ষে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সিইও ডা. সম্বিত কুমার দাস, চিফ বিজনেস অফিসার মাসুদ আহমেদ এবং এইচআর অ্যান্ড এডমিন বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ কাউসার জাহান উপস্থিত ছিলেন।

স্বাক্ষর অনুষ্ঠানে ল্যাবএইড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। তাঁদের ও তাঁদের পরিবারের জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। এফবিসিসিআই-এর সঙ্গে এই অংশীদারিত্ব সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অনুষ্ঠানে এফবিসিসিআই ও ল্যাবএইড উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করে জানায়, সমঝোতা স্মারকটির ফলে দেশের ব্যবসায়ী সমাজের জন্য সহজলভ্য ও মানসম্পন্ন চিকিৎসাসেবার পথ আরও প্রশস্ত হবে।

চবিতে কয়েক বছরে নয়জনের অধিক শিক্ষার্থীর আত্মহত্যা, নেপথ্যে কী?

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ