বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ৬:৪২ পিএমসর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ৬:৪২ পিএম
পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

কুড়িগ্রামের উলিপুরে প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে এক তরুণী (১৭) ধর্ষণের শিকার হয়েছেন।

ভুক্তভোগীর মা বাদী হয়ে বুধবার (৪ নভেম্বর) রাতে দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। ধর্ষণের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভুক্তভোগী তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বজরা ইউনিয়নের ওই তরুণী মঙ্গলবার দুপুরে বাড়িসংলগ্ন উঠানে কাজ করছিলেন। এ সময় পাশে থাকা প্রতিবেশী নতিজার ফারাজির ছেলে নয়ন ফারাজি (২২) তার (নয়নের) বাড়ি থেকে তরুণীকে গ্যাসলাইট নিয়ে আসতে বলেন। তরুণী সরল বিশ্বাসে নয়নের বাড়িতে গেলে পূর্ব থেকে সেখানে অবস্থান করা ইকবাল সরদারের ছেলে বাইজিদ সরদার (২০) তাকে জাপটে ধরেন। এ সময় ডাকচিৎকার করলে কিল-ঘুসি মেরে এবং ভয়ভীতি দেখিয়ে বাড়ির শয়নকক্ষে নিয়ে জোরপূর্বক তরুণীকে ধর্ষণ করেন বাইজিদ।

পরে তরুণী ধর্ষণের ঘটনাটি পরিবারকে জানাবেন বললে বাইজিদ খুন-জখমের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর তরুণী ধর্ষণের বিষয়টি তার মাসহ পরিবারের অন্যান্য সদস্যকে জানালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন এবং বুধবার রাতে তরুণীর মা বাদী হয়ে বাইজিদ ও নয়নের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার জানান, মামলার পর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া ভুক্তভোগী তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য বৃহস্পতিবার তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ