বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ৮:২১ পিএমসর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ৮:২১ পিএম
দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনেই জেলার ডুমুরিয়া উপজেলায় চায়ের দোকানে ঢুকে গুলি করে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে বিএনপি নেতার ছেলেকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম শেখ ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মনিরুল হুদা জানান, দুপুর ২টার দিকে আমরা কয়েকজন রাস্তার উপর দাঁড়িয়ে ছিলাম। গফফারের চায়ের দোকানের ভেতরে অবস্থান করছিলেন তরিকুল। এ সময় মোটরসাইকেলে করে দুইজন আসে। তারা হেলমেট পরা ছিল। এসেই চায়ের দোকানে ঢুকে তরিকুলকে লক্ষ্য করে গুলি করে। আমরা গুলির শব্দ পেয়ে সরে যাই। সন্ত্রাসীরা গুলি করেই গাড়ি চালিয়ে চলে যায়। গুলিটি তার বুকে বিদ্ধ হয়। পরে সবাই মিলে ধরাধরি করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি মোবাইল ফোনে জানান, আমরা খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করি। সেখান থেকে গুলির খোসা জব্দ করি। তরিকুলকে লক্ষ্য করে দুটি গুলি করে সন্ত্রাসীরা। দুটিই তার শরীরে বিদ্ধ হয়। সন্ত্রাসীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ