বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ৬:৪১ পিএমসর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ৬:৪১ পিএম
সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা কমিটির সদস্য জাহিদ হাসান রাফিকে (২৩) গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার হওয়া মো. জাহিদ হাসান রাফি মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের যুবলীগ নেতা মো. নওশাদ আলী ব্যাপারীর ছেলে।

পুলিশ জানায়, তিনি নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের মহাদেবপুর উপজেলা কমিটির সদস্য।

ঘোষপাড়া এলাকার ওয়াহিদ পারভেজ অমিতের বাসা থেকে জাহিদ হাসান রাফিকে গ্রেফতার করা হয়। তিনি সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় চলতি বছরের ১৬ জুন মহাদেবপুর থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, বুধবার রাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে জাহিদ হাসান রাফিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ