শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২২শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএমসর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম
জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা মৌলভী রজিব উদ্দিন তরফদারের নাতি জাকের পার্টি বগুড়া জেলা শাখা ও রাজশাহী বিভাগের সহ-সভাপতি শফিকুল ইসলাম সাজু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দুপুরে তিনি ইন্তেকাল করেন।

শফিকুল ইসলাম সাজু জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফয়সাল বিন শফিক সনির বাবা এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের মামা।

শফিকুল ইসলাম সাজু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ জুমা শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বগুড়ার নামাজগড় আঞ্জুমান গোরস্থানে লাশ দাফন করা হবে।

মরহুম শফিকুল ইসলাম সাজুর জ্যেষ্ঠপুত্র জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফয়সাল বিন শফিক সনি তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

শফিকুল ইসলাম সাজুর মৃত্যুতে বগুড়া জেলা বিএনপির সভাপতি সংসদ সদস্য রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোশারফ হোসেন শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে শফিকুল ইসলাম সাজুর মৃত্যুতে বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ এবং বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দ ও সাধারণ সম্পাদক মেহেরুল সুজন পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ