নিষিদ্ধ ছাত্রলীগের বাঘারপাড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাজালালকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নে নিজ এলাকা উত্তর চাঁদপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শাহাজালাল উত্তর চাঁদপুর গ্রামের রকিবুদ্দিন বিশ্বাসের ছেলে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।






