বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ চলাকালে হাতাহাতি ও মারধর।
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ চলাকালে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এ সময় মো. আতিকুল ইসলাম রাব্বি নামে যুবদলের সাবেক এক সদস্যকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে। আতিকুল ইসলাম রাব্বি বরিশাল মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য।
রাব্বির অভিযোগ, সমাবেশ চলাকালে তিনি মঞ্চের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা করেন। হামলাকারীদের মধ্যে সোবাহান নামে একজন ছিলেন।
রাব্বি বলেন, ফ্যাসিস্টের আমলে হামলাকারীরা আওয়ামী লীগ নেতা টুটুলের অনুসারী ছিলেন। তখন তারা চাঁদাবাজি করতেন। তার দোকানেও চাঁদা নিতে গিয়েছিলেন। তবে তিনি চাঁদা না দেওয়ায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরেই তার ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ‘আমরা তখন মঞ্চে ছিলাম। ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত এ ঘটনার বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।






