শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২২শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

কুড়িয়ে পাওয়া টাকার প্রকৃত মালিক খুঁজতে শ্রমিকের মাইকিং

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের বাসিন্দা কবির হোসেন কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে অটোরিকশায় মাইক লাগিয়ে বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন। প্রয়োজনীয় প্রমাণ ও সঠিক পরিমাণ জানাতে পারলেই যাচাই-বাছাই করে টাকা ফেরত দেবেন তিনি।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ৮:৩৮ পিএমসর্বশেষ: ৭ নভেম্বর ২০২৬, ৮:৩৮ পিএম
কুড়িয়ে পাওয়া টাকার প্রকৃত মালিক খুঁজতে শ্রমিকের মাইকিং

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের বাসিন্দা কবির হোসেন কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। মালিকের সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত বিভিন্ন এলাকায় মাইকিং করেছেন তিনি।

ঘোড়াশাল বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশায় মাইক লাগিয়ে গত দুদিন ধরে প্রচার চালাচ্ছেন তিনি।

কবির হোসেন পেশায় একজন বৈদ্যুতিক তাঁতের কারখানার শ্রমিক। তিনি জানান, ঘোড়াশালে যাওয়ার পথে ডাঙ্গা এলাকায় কিছু টাকা কুড়িয়ে পান তিনি। অনেক চেষ্টা করেও টাকার প্রকৃত মালিকের সন্ধান পাননি। অন্য কোনো উপায় না পেয়ে তিনি মাইকিংয়ের সিদ্ধান্ত নেন।

তিনি নিজেই অটোরিকশায় ঘুরে ঘুরে বিভিন্ন এলাকায় মাইকিং করছেন। প্রয়োজনীয় প্রমাণসহ টাকার সঠিক পরিমাণ জানাতে পারলেই যাচাই-বাছাই করে টাকা ফিরিয়ে দেবেন তিনি।

হারানো টাকার প্রকৃত মালিককে ০১৭২০৯১১৯২৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন কবির হোসেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ