শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২২শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

বাংলাদেশ পাঠাগার আন্দোলনের আত্মপ্রকাশ, ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন

প্রতিটি জনপদে পাঠাগার প্রতিষ্ঠা ও প্রতিটি ঘরে পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ পাঠাগার আন্দোলনের আত্মপ্রকাশ ও প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ৮:৩৮ পিএমসর্বশেষ: ৭ নভেম্বর ২০২৬, ৮:৩৮ পিএম
বাংলাদেশ পাঠাগার আন্দোলনের আত্মপ্রকাশ, ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন

প্রতিটি জনপদে পাঠাগার প্রতিষ্ঠা এবং প্রতিটি ঘরে পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ পাঠাগার আন্দোলন। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে যাত্রা শুরু করা এই সংগঠনের আত্মপ্রকাশ ও প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেসক্লাবে। সম্মেলনে ‘একটাই মন্ত্র জনগণতন্ত্র, একটাই যুক্তি শোষণমুক্তি’ স্লোগান ধ্বনিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক এম এম আকাশ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক ড. নিতাই দাস, লেখক ও কলামিস্ট অধ্যাপক আবু তাহের খান, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা নিখিল দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের সাবেক সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল এবং বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান।

সম্মেলনে ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অধ্যাপক এ এন রাশেদা সভাপতি, রাশেদুল হাসান রিপন সাধারণ সম্পাদক এবং ফেরদৌস আহমেদ উজ্জ্বল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ