রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
২৩শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

গাজীপুরে আবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে আবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৫:৩৩ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ৫:৩৩ পিএম
গাজীপুরে আবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাক শ্রমিকরা।

রোববার (৮ নভেম্বর) দুপুরে কোনাবাড়ীর জরুন এলাকায় শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরের জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও দুপুরের দিকে কারখানা থেকে বের হয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে বলেন। পরে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। একপর্যায়ে শ্রমিকরা বিভিন্ন সড়কে গিয়ে বিক্ষোভ মিছিল বের করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। কোনাবাড়ী, জরুন ও কাশিমপুরসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পরে ওই কারখানা রোববারের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়াও কাশিমপুর এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানাগুলো ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকটি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনাবাড়ী, কাশিমপুর ও জরুনসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ