রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
২৩শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ ভাইসহ প্রাণ গেল ৩ জনের

ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ ভাইসহ প্রাণ গেল ৩ জনের...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৬:০৫ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ৬:০৫ পিএম
ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ ভাইসহ প্রাণ গেল ৩ জনের

ময়মনসিংহের নান্দাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই ভাইসহ তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। শনিবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার কানুরামপুর-ত্রিশাল সড়কের বাহাদুরনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নেত্রকোনা সদর উপজেলার বটতলা গ্রামের আব্দুল জলিলের দুই ছেলে ইকবাল হাসান রানা (২৫), হারুন অর রশিদ (২০) ও একই উপজেলার মল্লিকপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বির (৩০)।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, পিকআপটি কয়েকজন পোশাককর্মী নিয়ে নেত্রকোনা থেকে কানুরামপুর-ত্রিশাল সড়ক দিয়ে গাজীপুর যাচ্ছিল। এ সময় বাহাদুর নগর এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি দ্রুতগতির ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইকবাল হাসান রানা ও হারুন অর রশিদ মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ট্রাক রেখে পালিয়ে যায়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ