রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
২৩শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪১ সেকেন্ডের ভিডিও ভাইরাল...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৬:০৫ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ৬:০৫ পিএম
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

চট্টগ্রামের বোয়ালখালীতে আবারও ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের এক মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওয়াসিম আল ইমন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের এক মিনিট ৪১ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন। এতে তিনি লেখেন- ‘বোয়ালখালী থানা থেকে মাত্র ৮০০ মিটার দূরত্বে বোয়ালখালীর মাটিতে ছাত্রলীগের ব্যানারে প্রথম মিছিল করলাম।

বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওয়াসিম আল ইমনের নেতৃত্বে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের থানা রোডের মুরাদ মুন্সির হাট এলাকায় এ মিছিলটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ফেসবুকে মিছিলের ভিডিও দেখছি, কিন্তু কোথায় হয়েছে তা খুঁজে পাচ্ছি না। মিছিলে অংশগ্রহণকারীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য আমাদের একাধিক টিম কাজ করছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ