বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন

ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৯:৫২ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ৯:৫২ পিএম
ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন

টেনিস খেলোয়াড় মো. রাকীন রহমান রাকীন।

পুরুষদের টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা ডেভিস কাপে অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় মো. রাকীন রহমান রাকীন।

আগামী ১১ থেকে ১৪ নভেম্বর ভিয়েতনামের ফান থিয়েট শহরের তিয়েন থানহ নোভাওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্সে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

রাকীন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের একমাত্র সন্তান।

এ প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ থেকে মোট চারজন খেলোয়াড় ও একজন কোচ রোববার রাতে ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করেন। বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন রাজশাহীর সন্তান রাকীন রহমান।

এ বিষয়ে মো. রাকীন রহমান রাকীন বলেন, এত বড় একটি আন্তর্জাতিক আসরে অংশ নিতে যাচ্ছি, এতে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি সবার কাছে আমার ও আমার দলের জন্য দোয়া চাই। আমরা যেন এ প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করে দেশের সম্মান বয়ে আনতে পারি।

রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী বলেন, রাজশাহীর কৃতি সন্তান মো. রাকীন রহমান রাকীনের ডেভিস কাপের মতো আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তার এই অর্জন রাজশাহীর ক্রীড়াঙ্গনের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমরা আশা করি, রাকীন তার মেধা, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ভালো পারফরম্যান্স করবে এবং দেশের জন্য সম্মান বয়ে আনবে। আমি রাকীনসহ বাংলাদেশ দলের সবার সফলতা কামনা করছি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ