মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

লক্ষ্মীপুরে সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ

লক্ষ্মীপুরে সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১০:২৫ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ১০:২৫ পিএম
লক্ষ্মীপুরে সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় মাহিদুল ইসলাম শাওন (১৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন চৌপল্লী কালীদাস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং ওই বিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিল। সে উত্তর জয়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আজিম মাস্টারবাড়ির মো. মাসুদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে শাওন মোটরসাইকেল চালাচ্ছিল। চৌপল্লী বাজার এলাকায় পৌঁছলে একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রোববার সন্ধ্যায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শাওন মারা গেছে। তার মৃত্যুর ঘটনা হৃদয়বিদারক। জেলা ছাত্রদল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ঘটনাটি আমার জানা নেই। কেউ পুলিশকে জানায়নি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ