বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

কোম্পানীগঞ্জের নতুন গ্যাসক্ষেত্র দেশের জ্বালানি সংকট মেটাবে: এমপি ফখরুল

কোম্পানীগঞ্জের নতুন গ্যাসক্ষেত্র দেশের জ্বালানি সংকট মেটাবে: এমপি ফখরুল...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম
কোম্পানীগঞ্জের নতুন গ্যাসক্ষেত্র দেশের জ্বালানি সংকট মেটাবে: এমপি ফখরুল

সংকটের সময় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সদ্য আবিষ্কৃত ‘সুন্দলপুর সাউথ-১’ দেশের জ্বালানি সমস্যার সমাধান করবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।

রোববার (৮ নভেম্বর) বিকালে রামপুর ইউনিয়নে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) গ্যাসক্ষেত্রটি পরিদর্শন করে তিনি এ কথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে কূপটি থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগামী ২০ বছর পর্যন্ত এখান থেকে গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে জানানো হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার চলতি বছরের ৮ জুলাই থেকে সুন্দলপুর সাউথ-১ নামে নতুন এ কূপের খননকাজ শুরু করে। পরে ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খননকাজ সম্পন্ন করে গ্যাসের সন্ধান পান সংশ্লিষ্টরা।

কর্মকর্তাদের ধারণা, কূপটি থেকে ১০ হাজার কোটি ঘনফুটের বেশি গ্যাস পাওয়া যেতে পারে।

স্থানীয়দের দাবির মুখে এমপি ফখরুল ইসলাম বলেন, উত্তোলনকৃত গ্যাসে স্থানীয়ভাবে সরবরাহকে অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের যথাযথ পাওনা বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

এ সময় সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্রের ইনচার্জ রাকিবুল হাসান, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, বাপেক্সের কর্মকর্তাসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ