বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

বিএ পাশ না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে, জানালেন শিক্ষামন্ত্রী

বিএ পাশ না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে, জানালেন শিক্ষামন্ত্রী...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৫ এএমসর্বশেষ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৫ এএম
বিএ পাশ না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে, জানালেন শিক্ষামন্ত্রী

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে বিএ পাশের বাধ্যবাধকতা শিথিল করার সুযোগ রাখছে সরকার। কেউ সত্যিকার অর্থে শিক্ষানুরাগী হলে তিনি এ পদে দায়িত্ব পালনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। পরে মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শিক্ষামন্ত্রী জানান, বিগত সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করেছিল। পাশাপাশি স্কুল-কলেজের ক্ষেত্রে সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তও ছিল। এ বিষয়ে মন্ত্রণালয়ে আলোচনা করে যোগ্যতার শর্ত শিথিল করা যায় কিনা, তা বিবেচনা করা হয়েছে।

ড. মিলন বলেন, ‘বিশেষ পত্রিকায় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর সারা বাংলাদেশে তোলপাড় হয়েছিল। সবগুলো ডিগ্রি পাশ চাওয়া এবং সেই তোলপাড় হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি, শিক্ষানুরাগী, বিএ পাশ হতে হবে—এমন কোনো কিছু থাকবে কি না, সেটাকে যেন আমরা বিবেচনা করতে পারি। যদি শিক্ষানুরাগী সত্যি হয়ে থাকে, সেজন্য তারা মন্ত্রণালয়ে আবেদন করবে। এই সুযোগটি আমরা রেখেছি।

অর্থাৎ, কেউ প্রকৃত শিক্ষানুরাগী হলে বিএ পাশ না থাকলেও ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার বিষয়ে মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। আবেদন পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

এদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নীতিমালা নিয়েও সংসদে কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, শিক্ষকদের বদলির ক্ষমতা ইতোমধ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নীতিমালা ইতোমধ্যে আমরা উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে ডিসেন্ট্রালাইজ করেছি। এখন শুধু এক ডিভিশন থেকে আরেক ডিভিশনে মন্ত্রণালয় থেকে করবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে করবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ