বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

হুইপ ‘সতর্ক’ করার পর হবিগঞ্জে বাউল গানের আসর বন্ধ করল পুলিশ

হুইপ ‘সতর্ক’ করার পর হবিগঞ্জে বাউল গানের আসর বন্ধ করল পুলিশ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ৮:৪১ পিএমসর্বশেষ: ১০ নভেম্বর ২০২৬, ৮:৪১ পিএম
হুইপ ‘সতর্ক’ করার পর হবিগঞ্জে বাউল গানের আসর বন্ধ করল পুলিশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় একটি বাউল গানের আসর বন্ধ করে দিয়েছে পুলিশ।

উপজেলার পুরাসুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল সোমবার রাতে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘সাংস্কৃতিক সন্ধ্যার’ আয়োজনে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।

এ বিষয়ে জানতে চাইলে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম সাংবাদিকদের বলেন, ‘স্থানীয়রা এসব অনুষ্ঠান নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ জানিয়েছেন। কেউ বলেছেন, এসব অনুষ্ঠানের কারণে তাদের ঘুমের ব্যাঘাত ঘটে। আবার কারও অভিযোগ, এতে অসুস্থ ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হন। এ ছাড়া এসব অনুষ্ঠানে অসামাজিক কার্যকলাপ চলে এবং মানুষের কাছ থেকে টাকা আদায় করা হয় বলেও অভিযোগ রয়েছে।

তিনি বলেন, ‘বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করা হলে পুলিশ সুপার এ ধরনের অনুষ্ঠানের বিষয়ে আপত্তি জানান। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার নির্দেশ দেন।

ওসি আরও বলেন, ‘হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ জেলাজুড়ে এ ধরনের সঙ্গীতানুষ্ঠান ও গ্রামীণ গানের আসর আয়োজনের বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

এর আগে গত রোববার কমিটির মাসিক সভায় জি কে গউছ বলেন, ‘শীত মৌসুমে ঝড়-বৃষ্টি নাই, আমাদের এই অঞ্চলে ধর্ম-কর্ম হয়। ওয়াজ, তাফসির এগুলা বেশি হবে। কোনো কারণেই এগুলা কেন্দ্র করে যাতে সমাজে কোনো উত্তেজনা সৃষ্টি না করে। ধর্মীয় কোনো অপব্যাখ্যা যাতে না দেয়। এটা অনুমোদন দেওয়ার ক্ষেত্রে যাদের অথরিটি, এটা অবশ্যই মনে রাখবেন।

তিনি আরও বলেন, ‘আর গ্রাম্য গান-বাজনা আমরা এলাকার মানুষ পছন্দ করে না। এটা একদম টোটালি অনুরোধ করব যে, আস্ত জেলা হলে ভালো। অন্তত যে এলাকার মানুষ সোয়া চার লাখ ভোটার আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য বানাইছে, এখানে যেন কোনো গ্রাম্য গানের আয়োজন, এটা-সেটা, কী বলে, ওরসের সময় বা অন্যান্য বিষয়ে কোনো গ্রাম্য গান যেন আমরা না শুনি।

এ বিষয়ে জানতে হুইপ জি কে গউছ ও হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) তারেক মাহমুদকে একাধিকবার ফোন করা হলেও তারা ধরেননি।

এদিকে, প্রশাসনিক কমিটির এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এক যৌথ বিবৃতিতে জানান, এই সিদ্ধান্তটি দেশে সুস্থ ও গঠনমূলক সংস্কৃতি চর্চার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রকে রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দেওয়ার শামিল।

অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ