বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

আন্তালিয়ায় এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

আন্তালিয়ায় এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৪ এএমসর্বশেষ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৪ এএম
আন্তালিয়ায় এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চলাকালে এ সাক্ষাৎ হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চলাকালে তাদের এ সাক্ষাৎ হয়।

সাক্ষাতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে প্রকাশ করেছেন এমিনে এরদোয়ান। সেখানে জুবাইদা রহমানের সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে।

এমিনে এরদোয়ান জানান, সাক্ষাতে জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য বর্জ্য লক্ষ্যমাত্রা অর্জনে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।

পোস্টে তিনি আরও বলেন, এসব লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, প্রতিনিধি ও জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অর্থায়ন এবং বৈশ্বিক সহযোগিতা সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ