বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ধর্ষণে ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

ধর্ষণে ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ২:২২ পিএমসর্বশেষ: ১১ নভেম্বর ২০২৬, ২:২২ পিএম
ধর্ষণে ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদন উপজেলায় মাদ্রাসাশিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

এ মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও অপর আসামি সাগরের ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে খালাস দিয়েছেন আদালত। মামুনের বিরুদ্ধে অভিযোগ ছিল ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার। তবে, আদালত সেই প্রমাণ পাননি।

আজ বুধবার দুপুরে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ ছালাম দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাক্ষীদের জবানবন্দি, ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ অন্যান্য বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ পর্যালোচনা করে এ রায় দেন আদালত।

নেত্রকোণা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নুরুল কবির সাংবাদিকদের জানান, মৃত্যুদণ্ডের পাশাপাশি আমানকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

তিনি আরও জানান, ভুক্তভোগী অন্তঃসত্ত্বা শিশুটির নবজাতক আমানের সন্তান হিসেবেই পরিচিত হবে এবং সেই অনুযায়ী জন্ম নিবন্ধন হবে। তবে এই সন্তানের সমস্ত ব্যয়ভার রাষ্ট্র বহন করবে বলে আদালত মতামত দিয়েছেন। এই অর্থ আমানের কাছ আদায় করতে রাষ্ট্রকে নির্দেশনা দিয়েছেন আদালত।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ