বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

পাবনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

পাবনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ২:২৩ পিএমসর্বশেষ: ১১ নভেম্বর ২০২৬, ২:২৩ পিএম
পাবনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

পাবনা সদর উপজেলার দোগাছী বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার ভোররাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানান গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের এজিএম মো. আসাদুজ্জামান।

তিনি আরও জানান, দুর্বৃত্তদের একটি দল দোগাছী শাখায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা জানালার কাঁচ ভাঙচুর করে এবং ব্যাংকের সাইনবোর্ডেও আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও তদন্ত চলছে।

তিনি আরও বলেন, ‘কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং অপরাধীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ