বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন গ্রেপ্তার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ৫:৩২ পিএমসর্বশেষ: ১১ নভেম্বর ২০২৬, ৫:৩২ পিএম
চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন গ্রেপ্তার

চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ বুধবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, লিটন তালিকাভুক্ত চাঁদাবাজ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, সরকার সম্প্রতি ঢাকা শহরজুড়ে সক্রিয় ৫৪৫ চাঁদাবাজের একটি তালিকা প্রস্তুত করেছে এবং তাদের গ্রেপ্তারের নির্দেশনাসহ তালিকাটি ডিএমপির কাছে হস্তান্তর করেছে।

এই তালিকায় লিটনের নামও অন্তর্ভুক্ত ছিল বলে জানায় ডিবি সূত্র।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ