বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

কয়েদির পেটে অস্ত্রোপচারে মিলল একাধিক গ্যাস লাইটার-স্ক্রু

কয়েদির পেটে অস্ত্রোপচারে মিলল একাধিক গ্যাস লাইটার-স্ক্রু...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পিএমসর্বশেষ: ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম
কয়েদির পেটে অস্ত্রোপচারে মিলল একাধিক গ্যাস লাইটার-স্ক্রু

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে একাধিক গ্যাস লাইটার, স্ক্রু ও ইটের টুকরা পাওয়া গেছে। অসুস্থ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আজ বুধবার রাতে কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুনসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কয়েদি হাসমত আলী (৪৪) একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে।

কারা সূত্রে জানা যায়, পেটে তীব্র ব্যথা ও শারীরিক জটিলতা দেখা দেওয়ায় গত ৩১ অক্টোবর রাতে উন্নত চিকিৎসার জন্য হাসমত আলীকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। তিনি ‘অ্যাকিউট অ্যাবডোমিনাল উইথ এপিগ্যাস্ট্রিক মাস’ নামে জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

সিনিয়র জেল সুপার আবদুল্লাহ-আল-মামুন বলেন, হাসমত আলী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত। কারাগারে বন্দি অবস্থায় মানসিক কষ্ট ভুলে থাকতে তিনি বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে কারা কর্তৃপক্ষ তাকে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেয়।

‘পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার পেটে এসব বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত ৪ নভেম্বর অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এ সময় তার পেট থেকে একাধিক গ্যাস লাইটার, স্ক্রু ও ইটের টুকরা বের করা হয়’, বলেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ