বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

নির্দিষ্ট সময়ের মধ্যে সোলার প্যানেল স্থাপন না করা হলে ব্যবস্থা

নির্দিষ্ট সময়ের মধ্যে সোলার প্যানেল স্থাপন না করা হলে ব্যবস্থা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পিএমসর্বশেষ: ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পিএম
নির্দিষ্ট সময়ের মধ্যে সোলার প্যানেল স্থাপন না করা হলে ব্যবস্থা

বাংলাদেশে চলাচলকারী আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে উড়োজাহাজের পরিচ্ছন্নতা, যাত্রীসেবার মান ও বিমানভাড়া নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা দেওয়ার বিষয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে ভ্রমণের দূরত্ব বিবেচনায় বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার অনুরোধ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট দেশি-বিদেশি এয়ারলাইন্স ও এয়ারলাইন্স অপারেটিং কমিটিকে এসব নির্দেশনা দেওয়া হয়।

বেবিচকের পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশে আসা-যাওয়া করা কিছু এয়ারলাইন্সের উড়োজাহাজের যাত্রী কেবিন যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। কোনো কোনো উড়োজাহাজের আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও ট্রে টেবিলসহ কেবিনের বিভিন্ন অংশ অপরিচ্ছন্ন ও অপরিপাটি অবস্থায় পাওয়া গেছে।

এ অবস্থায় প্রতিটি ফ্লাইটের উড্ডয়নের আগে উড়োজাহাজের কেবিন ভালোভাবে পরিষ্কার করার নির্দেশনা দিয়েছে বেবিচক। পাশাপাশি কেবিনের সব অংশ নিয়মিত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার জন্য এয়ারলাইন্সগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে বাংলাদেশ রুটে নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা দেওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে। বেবিচকের পর্যবেক্ষণ অনুযায়ী, কিছু এয়ারলাইন্স তাদের অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ পরিচালনা ও যাত্রীসেবা দিয়ে থাকে। এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বাংলাদেশ রুটেও উড্ডয়ন নিরাপত্তা, যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে এমন মানসম্পন্ন উড়োজাহাজ পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

যাত্রীসেবার মানের ক্ষেত্রেও বৈষম্য দূর করার ওপর গুরুত্ব দিয়েছে বেবিচক। সংস্থাটি বলেছে, কোনো এয়ারলাইন্স অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে ধরনের সেবা ও স্বাচ্ছন্দ্য দিয়ে থাকে, বাংলাদেশ রুটের যাত্রীদেরও একই মানের সেবা দিতে হবে। আন্তর্জাতিক রুটভেদে যাত্রীরা যেন সেবার মানে বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়া কিছু রুটে ভ্রমণের দূরত্ব ও যাত্রীসেবার তুলনায় বিমানভাড়া বেশি হওয়ার বিষয়েও উদ্বেগ জানিয়েছে বেবিচক। এ পরিপ্রেক্ষিতে ভ্রমণের দূরত্ব বিবেচনায় ভাড়া পর্যালোচনা করে যৌক্তিক পর্যায়ে রাখার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনায় সার্বিকভাবে উড়োজাহাজের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত পরিবেশ, মানসম্পন্ন উড়োজাহাজ পরিচালনা, যৌক্তিক বিমানভাড়া এবং নিরাপদ ও আরামদায়ক যাত্রীসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বেবিচক জানিয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ এবং যাত্রীসেবার মান যাচাইয়ে সংস্থাটির নিয়মিত পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ