বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

গাড়ি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

গাড়ি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৫ এএমসর্বশেষ: ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৫ এএম
গাড়ি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাড়িতে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই বিষয়টি জানিয়েছেন তিনি।

পোস্টে আসিফ নজরুল লেখেন, তাঁর গাড়ির জানালা খোলা ছিল। সেই সুযোগে এক তরুণ মুহূর্তের মধ্যে ফোনটি ছোঁ মেরে নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে রাত ৭টা ৩০ মিনিটের দিকে।

তিনি জানান, ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। এ সময় তাঁর ব্যবহৃত নম্বর বা অন্য কোনো মাধ্যম থেকে টাকা চেয়ে, হুমকি দিয়ে কিংবা সন্দেহজনক কোনো বার্তা পাঠানো হলে তা যেন উপেক্ষা করা হয়, সবাইকে এই অনুরোধও জানিয়েছেন তিনি।

পোস্টের শেষে ফোনটি ফিরে পাওয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আসিফ নজরুল। একই সঙ্গে নিজের অসতর্কতার কারণে এমন ঘটনা ঘটায় দুঃখ প্রকাশ করেছেন সাবেক এই উপদেষ্টা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ