শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডে এখনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি: তদন্ত কমিটি

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডে এখনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি: তদন্ত কমিটি...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৯:৩৩ পিএমসর্বশেষ: ১৩ নভেম্বর ২০২৬, ৯:৩৩ পিএম
নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডে এখনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি: তদন্ত কমিটি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি।

আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরে ঘটনাস্থলটি পরিদর্শন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের তদন্ত কমিটি।

পরে কমিটির প্রধান ও কুষ্টিয়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম সাংবাদিকদের বলেন, এখনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কিছু সূত্র ও বিচ্ছিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। তবে একটি ঘটনার সঙ্গে আরেকটি ঘটনার যোগসূত্র মিলিয়ে ধারাবাহিকতা নির্ধারণ করে চূড়ান্ত ব্যাখ্যায় পৌঁছানোর মতো তথ্য এখনো মেলেনি।

তিনি বলেন, তিন দিনের তদন্তের প্রথম দিন শেষ হয়েছে। আরও দুই দিন বাকি আছে। দেখা যাক, কতদূর অগ্রগতি করা যায়।

কমিটির অন্য সদস্যরা হলেন—বিজিবির কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

এদিকে, বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল রাতে দৌলতপুর থানায় মামলাটি করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ