শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
২৮শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

বিএনপি নেতার বাড়ির বাইরে ‘না থামলে পথে মারা যাবি’ লেখা চিরকুট

বিএনপি নেতার বাড়ির বাইরে ‘না থামলে পথে মারা যাবি’ লেখা চিরকুট...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পিএমসর্বশেষ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পিএম
বিএনপি নেতার বাড়ির বাইরে ‘না থামলে পথে মারা যাবি’ লেখা চিরকুট

যশোর সদর উপজেলায় স্থানীয় এক বিএনপি নেতার বাড়ির সামনে থেকে দুটি ককটেল ও হুমকি দিয়ে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে উপজেলার ছাতিয়ানতলা গ্রামে শিমুল হোসেনের বাড়ির কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়।

শিমুল চূড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ও স্থানীয় ছাতিয়ানতলা চূড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন সাংবাদিকদের বলেন, বাড়ির বাইরে দুটি ককটেল ও হুমকি দিয়ে লেখা একটি চিরকুট দেখে পুলিশকে খবর দেন শিমুল।

তিনি বলেন, চিরকুটে লেখা ছিল, ‘ভালো হয়ে যা, এরপরও যদি না থামিস, তাহলে পথে মারা যাবি। তোকে শেষবারের মতো বললাম।

পরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, কোতোয়ালি মডেল থানা, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান।

ওসি বলেন, ককটেল দুটি এসআরবির বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করেছে। তদন্তের পর এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ