Home Blog Page 31

জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্রী রুবাইয়া জামানকে গৌরনদী ছাত্রদলের পক্ষ থেকে বই উপহার

না‌সির উদ্দিন সৈকত গৌরনদী :

মাহিলাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মেধাবী ছাত্রী রুবাইয়া জামান (জুবাইয়া জাহান) জিপিএ-৫ অর্জনের স্বীকৃতি হিসেবে বই উপহার পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা জহির উদ্দিন স্বপনের পৃষ্ঠপোষকতায় এবং মাহিলাড়া কলেজ ছাত্রদলের উদ্যোগে আজ কলেজ ক্যাম্পাসে এক সংক্ষিপ্ত আয়োজনে এই বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
মাহিলাড়া ডিগ্রি কলেজের অধ্যাপক কে.এম. শরীফুল কামাল, কলেজ গভর্নিং বডির সভাপতি লুৎফর রহমান
গভর্নিং কমিটির সদস্য জাফর ইকবাল

গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাইজিদ হাসান, গৌরনদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন মোল্লা, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কাওসার শিকদার, কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক রনি মোল্লা, কলেজ ছাত্রদলের সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম সম্পাদক পারভেজ আকন,

বরিশাল জেলা ছাত্রদলের সদস্য সজিব হাওলাদার,মাহিলাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা হৃদয় শিকদার

বক্তারা বলেন, মেধাবীদের পাশে দাঁড়িয়ে তাদের উৎসাহিত করা ছাত্রদলের নৈতিক দায়িত্ব। শিক্ষার মানোন্নয়নে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে রুবাইয়া জামান সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য দোয়া কামনা করেন।

জামিল মাহমুদ-এর সহধর্মিণীর শারীরিক অসুস্থতার খবর পেয়ে

0

কালেরধারা ডেক্সঃ বরিশালের গৌরনদী উপজেলার সিনিয়র সাংবাদিক  জামিল মাহমুদ-এর সহধর্মিণীর শারীরিক অসুস্থতার খবর পেয়ে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে তার বাসভবনে যান গৌরনদী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা।

এ সময় অসুস্থ সহধর্মিণীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় সংবাদকর্মী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

দোয়া মাহফিলে অসুস্থ সাংবাদিকের সহধর্মিণীর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গৌরনদী সাংবাদিক ফোরাম সদস্য সচিব ও ইনকেলাব গৌরনদী প্রতিনিধি  মেহেদী হাসান।
ফোরামের নেতৃবৃন্দ জামিল মাহমুদের পরিবারকে আশ্বস্ত করে বলেন—“গৌরনদী সাংবাদিক ফোরাম সবসময় সাংবাদিকদের সুখ-দুঃখে পাশে আছে এবং থাকবে।”

এ সময় জামিল মাহমুদ সাংবাদিক ফোরামের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সহধর্মিণীর সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন।

মাহফিল শেষে উপস্থিত অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয় এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

মাগুরা চাউলিয়া ইউনিয়নে মহিলা দলের মহিলা সমাবেশ অনুষ্ঠিত

0

 

 

 

সাহেব আলী,মাগুরা প্রতিনিধি:

“শিক্ষা, সমতা ও উন্নয়ন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা সদর উপজেলার ৯নং চাউলিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক বর্ণাঢ্য মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় ইউনিয়নের মালিকগ্রাম বোর্ড অফিস মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাউলিয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি বেদেনা বেগম, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুপিয়া বেগম।
উপস্থাপনায় ছিলেন মাগুরা পৌর শাখা মহিলা দলের আহবায়ক খুরশিদা ইয়াসমিন ইতি, আর সার্বিক সহযোগিতায় ছিলেন সদর উপজেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হোসনেআরা খাতুন পলি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “নারীর শিক্ষা ও উন্নয়ন ছাড়া একটি জাতি এগিয়ে যেতে পারে না। মহিলা দল নারী জাগরণের প্রতীক, আমরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও অধিকার রক্ষায় কাজ করে যাব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহানা পারভীন বিউটি।

এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট কবির, মহিলা দলের সহ-সভাপতি পারভীন আক্তার শিউলী, সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক (১) সাবিনা ইয়াসমিন মেরী, প্রচার সম্পাদক শিরিনা পারভীন, বন ও পরিবেশ সম্পাদক জোছনা পারভীন, শ্রীপুর উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপি, এবং মাগুরা জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপি নেতা [নাম সংযোজন প্রযোজ্য হলে এখানে উল্লেখ করা হবে]।

অনুষ্ঠানে শতাধিক নারী নেত্রী ও কর্মী অংশগ্রহণ করেন। তারা বিএনপি চেয়ারপারসনের মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও নারীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে শ্লোগান দেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা নারীর অগ্রগতি ও রাজনীতিতে তাদের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।

ইতালিতে সিলেটের উন্নয়নে বৈষম্যের প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের উন্নয়নে সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে প্রবাসী সিলেটবাসীদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। সেই ক্ষোভ থেকেই বৃহত্তর ঐক্য ও আন্দোলনের লক্ষ্যে ইতালির রাজধানী রোমে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত ২০ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় রোমের স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে “সিলেটের উন্নয়নে বৈষম্যের প্রতিবাদে প্রবাসীদের ঐক্য সভা” শীর্ষক এই আলোচনায় অংশ নেন জালালাবাদ এসোসিয়েশন ইতালি-এর নেতৃবৃন্দসহ সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী। কেউ ছাত্র, কেউ ব্যবসায়ী, আবার কেউ সংগঠক—সবাই একই দাবিতে একত্রিত হন সিলেটের উন্নয়নের ন্যায্য হিস্যা আদায়ে।সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি সাব্বির আহমেদ, এবং অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সম্পাদক সাইফুর রহমান।সভায় সভাপতির বক্তব্যে সাব্বির আহমেদ বলেন,“আমরা প্রবাসে থেকেও সিলেটের উন্নয়নের খবর রাখি। অথচ বারবার দেখা যায়, সিলেটকে বঞ্চিত করা হচ্ছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এই বৈষম্যের প্রতিবাদ জানানোর।”জালালাবাদ এসোসিয়েশন ইতালির সাবেক সাধারণ সম্পাদক জামিল উদ্দিন বলেন,“সিলেট শুধু প্রবাসীদের রেমিট্যান্সে সমৃদ্ধ নয়, সংস্কৃতি, শিক্ষা ও ইতিহাসেও এগিয়ে। কিন্তু সরকারের নীতিনির্ধারকরা বারবার সিলেটকে অবহেলা করেছেন। আমরা আর নীরব থাকব না—উন্নয়নের ন্যায্য ভাগ সিলেটকে দিতেই হবে।”বক্তারা আরও বলেন, সিলেট দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও উন্নয়নের ক্ষেত্রে সবসময় পিছিয়ে থাকে। তাই সিলেটের অবকাঠামো, শিক্ষাব্যবস্থা ও বিনিয়োগ সুযোগ বাড়াতে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়,
“বৈষম্যের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ করতে ইউরোপজুড়ে প্রচারণা চালানো হবে।”
এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্তও গৃহীত হয়।

রোমে অনুষ্ঠিত এই আলোচনা সভা শুধু প্রতিবাদের প্রকাশ নয়, বরং সিলেটের প্রতি প্রবাসীদের গভীর ভালোবাসা এবং ন্যায্য প্রাপ্য আদায়ের দৃঢ় প্রত্যয়ের বহিঃপ্রকাশ।

গৌরনদীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সরদারের দাফন সম্পন্ন

0

বরিশাল গৌরনদী প্রতিনিধিঃ

বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাবাহিনীর সদস্য শামসুল আলম সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় উত্তর বিজয়পুর গ্রামে মরহুমের নিজ বাড়ির পাশে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রের পক্ষে জনাব মোঃ মেহেদী হাসান সহকারী কমিশনার ভূমি, সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মাহামুদ ও সেনা সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও অসংখ্য সাধারণ মানুষ।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে অশ্রুসিক্ত চোখে তাঁকে বিদায় জানান পরিবারের সদস্য, সহযোদ্ধা, আত্মীয়স্বজন ও স্থানীয়রা। পরে উত্তর বিজয়পুর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সরদার ছিলেন এলাকার অত্যন্ত শ্রদ্ধেয়, বিনয়ী ও সৎ ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি জীবনবাজি রেখে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন। স্বাধীনতার পর দীর্ঘ সময় সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পরও তিনি সমাজ ও এলাকার উন্নয়নে ভূমিকা রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গৌরনদী উপজেলার সর্বস্তরের জনগণ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

এলাকার মানুষদের মতে, শামসুল আলম সরদারের মতো সাহসী ও দেশপ্রেমিক মানুষের মৃত্যুতে গৌরনদী হারালো এক সত্যিকারের আদর্শ ব্যক্তিত্ব, যার দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

 

 

 

মাদারীপুরে নতুন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার দায়িত্ব গ্রহণ

0

মাদারীপুর প্রতিনিধি:

অদ্য (১৬ অক্টোবর) সকাল ১০টায় মাদারীপুর জেলায় সদ্য পদায়নকৃত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব ফারিহা রফিক ভাবনা দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান জনাব জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), মাদারীপুর।

এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণ শেষে অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, “জনগণের জান-মাল রক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করব। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”

উল্লেখ্য, এই চৌকস কর্মকর্তা ২০১৭ সালে ৩৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দায়িত্বশীল ও দক্ষতার সঙ্গে তিনি দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (UN Peacekeeping Mission) কর্মরত ছিলেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ফারিহা রফিক ভাবনার যোগদানে সদর সার্কেলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সার্টিফিকেট প্রদান ও একাডেমি স্বীকৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকা কালের ধারা অফিসঃ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত গোলকিপিং সার্টিফিকেট কোচিং কোর্সের সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আজ সোমবার রাজধানীর বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মোট ১২ জন অংশগ্রহণকারী কোচকে সার্টিফিকেট প্রদান করা হয়।

এছাড়াও, বাফুফে একাডেমি অ্যাক্রেডিটেশন স্কিম ২০২৫-এর আওতায় দেশের ১০টি ফুটবল একাডেমিকে ১-তারকা স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। এছাড়া উপস্থিত ছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর এ.কে.এম. সাইফুল বারী টিটু এবং গোলকিপিং কোর্সের প্রশিক্ষক নুরুজ্জামান নয়ন।

বাফুফে টেকনিক্যাল বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ফুটবলকে আরও উন্নত করতে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ এবং স্বীকৃত একাডেমিগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতে আন্তর্জাতিক মানের গোলকিপার ও খেলোয়াড় তৈরিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইতালিতে বরিশাল সমিতির স্বপন-ইলিয়াসের নৈশভোজে প্রবাসী বরিশালবাসীর মিলনমেলা

0

রোম (ইতালি) প্রতিনিধি:

ইতালিতে প্রবাসী বরিশালবাসীদের নিয়ে আয়োজন করা হলো এক প্রাণবন্ত নৈশভোজের। সোমবার রাতে রোম সিটির সান পাওলো এলাকার জনপ্রিয় “পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে” বরিশাল সমিতির উদ্যোগে এই নৈশভোজের আয়োজন করেন সমিতির সভাপতি স্বপন হাওলাদার ও সাধারণ সম্পাদক ইলিয়াস মল্লিক।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ সমিতির অন্যতম কর্ণধার ও সাবেক সহসভাপতি মজিবুর রহমান সিকদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচ, নাসিম হাওলাদার, আমিনুল ইসলাম বাতেন,সজল মা‌ঝি, আজম শিকদার, আলমগীর জমাদ্দার, বরিশাল জেলা সমিতির সভাপতি স্বপন হাওলাদার, সাধারণ সম্পাদক ইলিয়াস মল্লিকসহ প্রবাসী বরিশালবাসীর বহু সদস্য।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমন হক ভুইয়া স‌রোয়ার সরদার,মামুন খান মশিউর সরদার, বাবু মু‌ন্সি,রিপন সরদার,বা‌কির তালুকদার, রুবেল মিয়া ভুট্টো, সাইদুল হাওলাদার, রোকন কা‌জি,আরিফ বেপারী, র‌নি বেপারী, তুহিন ঘরামী, শাহিন, জাহিদুল ইসলাম সোহেলসহ ইতালিতে বসবাসরত প্রবাসী পরিবারের নারী ও শিশুরাও।

 

নৈশভোজ অনুষ্ঠানে প্রবাসীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং প্রবাসে থেকেও বরিশাল তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানের শেষে সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজ পরিবেশন করা হয় এবং প্রবাসী বরিশালবাসীদের ঐক্য ও সম্প্রীতির এই মিলনমেলা আনন্দঘন পরিবেশে শেষ হয়।


 

পান চাষিদের ন্যায্য দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল নগরীতে পান চাষিদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে বরিশাল জেলা পানচাষি সমিতি। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে নগরীর সদর রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক পানচাষি অংশ নেন। এসময় বক্তারা বলেন, “পান বাংলাদেশের ঐতিহ্যবাহী কৃষি পণ্য হলেও বর্তমানে চাষাবাদে নানা সংকটে পড়েছেন কৃষকরা। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি ন্যায্যমূল্য না পাওয়ায় অনেকেই পান চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।”

বক্তারা আরও বলেন, সরকারের তত্ত্বাবধানে পানচাষকে আধুনিক কৃষির আওতায় আনতে হবে এবং কৃষি ঋণসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে।

পানচাষিদের পক্ষ থেকে কয়েকটি মূল দাবি উত্থাপন করা হয়—
🔹 পানচাষিকে কৃষি ঋণের আওতায় আনা
🔹 পান পরিবহনে পথে পথে হয়রানি বন্ধ
🔹 সরকারি উদ্যোগে কোল্ড স্টোরেজ স্থাপন
🔹 প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের পুনর্বাসন তহবিল গঠন

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পানচাষি সমিতির সভাপতি মো. হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গৌরনদীতে এসআই নজরুলের বিরুদ্ধে আসামি গ্রেফতার না করে ‘সখ্যতা’–অভিযোগ

গৌরনদী মডেল থানার বিতর্কিত এসআই নজরুল ইসলামের বিরুদ্ধে মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেফতার না করে তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলা ও অনৈতিক লেনদেনের অভিযোগ উঠেছে। এ অভিযোগ থানার ওসিকে জানিয়ে এসআই নজরুলকে মামলার তদন্ত (আইও) থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাদী পক্ষ।

বাদী হারুন বেপারী জানান, তাঁর প্রতিষ্ঠান ‘মেসার্স আরিফ ফিলিং স্টেশন’-এ একটি অসাধু চক্র চাঁদাবাজিসহ বারবার হামলা ও বেড়া দিয়ে বাধা সৃষ্টি করলে তিনি গৌরনদী মডেল থানায় মামলা করেন (মামলা নং—২৮/২৮, তারিখ: ৯/২৫)। তবে এক মাস পেরিয়ে গেলেও মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল কোনো আসামিকে গ্রেফতার করেননি। বরং আসামিদের সঙ্গে যোগসাজশ করে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, “একবারও আসামি ধরতে যাননি দারোগা নজরুল। উল্টো আসামিরা থানায় এসে তাঁর সঙ্গে কথা বলে চলে গেছে।”

এদিকে এসআই নজরুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও এক নারীর কাছে এক লাখ টাকা দাবির ঘটনায় আদালতে মামলা হয়েছিল বলে স্থানীয়ভাবে জানা গেছে। সেই কর্মকর্তার দায়িত্বে থাকা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগের বিষয়ে এসআই নজরুল ইসলাম বলেন, “আমি কাউকে চিনি না; আসামি ধরার চেষ্টা করছি।”

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.