Home Blog Page 30

মাদারীপুরে ক্ষতিকর জেলি মেশানো ২৫ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস

0

 

মাদারীপুর প্রতিনিধি ॥
মাদারীপুরে অতি মুনাফার আশায় ক্ষতিকর জেলি মেশানো চিংড়ি বিক্রির দায়ে ২৫ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জনস্বার্থে জব্দকৃত চিংড়িগুলো ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিবহনে অভিযান চালিয়ে এসব জেলি মেশানো চিংড়ি জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন সদর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল।

প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমানে বাজারে চিংড়িতে তিন ধরনের জেলি ব্যবহার করা হচ্ছে—সাধারণ জেলি, ময়দা মিশ্রিত জেলি ও তরল জেলি। এসব জেলি মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। নিয়মিত এসব চিংড়ি গ্রহণে কিডনি, লিভার ও ক্যান্সারসহ নানা জটিল রোগের ঝুঁকি বেড়ে যায়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সতর্ক করা হয়েছে যাতে চিংড়ি কেনার সময় সতর্কভাবে পরীক্ষা করে দেখা হয় মাছটিতে জেলি মেশানো আছে কিনা। প্রশাসন জানিয়েছে, এ ধরনের ভেজাল বা ক্ষতিকর পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সোনালী ব্যাংক পিএলসি’র আয়োজনে পূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত

0

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

আজ বুধবার সন্ধ্যায় সোনালী ব্যাংক পিএলসি, গৌরনদী শাখার উদ্যোগে এক প্রাণবন্ত পূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইব্রাহীম। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধানগণ উপস্থিত থেকে অনুষ্ঠানে সৌন্দর্য ও আন্তরিকতার আবহ তৈরি করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি, গৌরনদী শাখার ব্যবস্থাপক নৃপেন কুমার মণ্ডল। তিনি আগত সকল অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “পূজা শেষে এই পুনর্মিলনী শুধুমাত্র সৌহার্দ্য বৃদ্ধির নয়, এটি আমাদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে সোনালী ব্যাংকের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে এক উষ্ণ সম্পর্কের সেতুবন্ধন তৈরি করে।”

কলেজ ছাত্রদের উপর বহিরাগতদের হামলা, আহত

0

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে বহিরাগত নেশাগ্রস্তদের হামলায় অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীদের বরাত জানা যায়, দুপুরের দিকে বহিরাগত কয়েকজন যুবক—যাদের পরিচয় জীবন, হৃদয়, মহিন ও ইমন হিসেবে জানা গেছে—কলেজ প্রাঙ্গণে প্রবেশ করে নেশাজাতীয় দ্রব্য সেবন করতে থাকে। এসময় দায়িত্বশীল কয়েকজন ছাত্র তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে মারমুখী হয়ে ওঠে এবং হামলা চালায়।

হামলায় চার শিক্ষার্থী আহত হয়, এর মধ্যে রাইয়ান হাওলাদার গুরুতর আহত হয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

কলেজ শিক্ষার্থীরা অভিযোগ করেন, বহিরাগতদের দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে অবাধে প্রবেশ ও নেশাজাতীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

এদিকে ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে। কলেজ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মানবতাবিরোধী অপরাধে জড়িত ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে হাজির

0

নিজস্ব প্রতিবেদকঃ

মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৫ জন সাবেক সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর কোর্ট ভবনে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাদের হাজির করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে তদন্ত সংস্থা দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ ও সাক্ষ্যগ্রহণের কাজ সম্পন্ন করে। মামলায় অভিযোগ আনা হয়েছে যে, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তারা নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাটসহ মানবতাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করা হবে আগামী সপ্তাহে। অভিযুক্তদের পক্ষে আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে জামিন আবেদন করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, “মুক্তিযুদ্ধের সময় যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। ন্যায়বিচারের স্বার্থেই এই বিচার প্রক্রিয়া চলছে।”

আদালত চত্বরে উপস্থিত সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধা সন্তানরা বলেন, “এ বিচার শুধু ব্যক্তির নয়, এটি ইতিহাসের দায়।”

বিচার চলাকালীন আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

 

লি‌বিয়া আটক ১০৮ যুবকের ৭০ জনই বরিশা‌লের

নিজস্ব প্রতিবেদক:

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পা রাখার স্বপ্নে সাগর পথে যাত্রা করা ১০৮ বাংলাদেশি যুবকের এখন ঠাঁই হয়েছে লিবিয়ার একটি গুদামে। আটক যুবকদের মধ্যে অন্তত ৭০ জনই বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। দালালদের মাধ্যমে ১৫ থেকে ১৮ লাখ টাকা খরচ করে ইউরোপ যাওয়ার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু স্বপ্নের দেশে পৌঁছানোর আগেই তাদের জীবনে নেমে এসেছে দুঃস্বপ্ন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামের ইতালি প্রবাসী দালাল জাকির মোল্লা, বগুড়ার বাসিন্দা ইতালি প্রবাসী সাজু, এবং কুষ্টিয়ার দালাল লিটনসহ আরও চারজন দালালের মাধ্যমে গৌরনদীর ৬০ জন, আগৈলঝাড়ার ১০ জন ও দেশের অন্যান্য জেলার ৩৮ জন যুবককে লিবিয়া হয়ে সাগর পথে ইতালি পাঠানো হয়।

সোমবার (২০ অক্টোবর) রাতে আটক যুবকদের কয়েকজনের স্বজন জানান, লিবিয়ার বাংকিনা কারাগারের পাশে একটি গুদামে তাদের সন্তানদের আটকে রাখা হয়েছে। আটক থাকা গৌরনদীর লাদেন প্যাদা ও আকাশসহ কয়েকজন সেখান থেকে এক কেয়ারটেকারের মাধ্যমে ইমোর মাধ্যমে দেশে তাদের অভিভাবকদের কাছে বার্তা পাঠান। তারা জানান, তিনটি স্পিডবোডে করে যাত্রা করা ১০৮ জন বাংলাদেশি কোস্টগার্ডের হাতে আটক হয়ে ওই গুদামে বন্দি রয়েছেন।

এরপর বিষয়টি জানাজানি হলে গৌরনদীর খাঞ্জাপুর এলাকার মেহেদী নামের এক যুবকসহ তিনজনের পরিবার কয়েক লাখ টাকা দিয়ে অন্য দালালদের মাধ্যমে তাদের সন্তানদের গত শুক্রবার (১৮ অক্টোবর) রাতে মুক্ত করেন। এই খবর ছড়িয়ে পড়লে অন্য বন্দিদের পরিবারের সদস্যরা গৌরনদীর দালাল জাকির মোল্লার বাড়িতে অবস্থান নিয়ে তার মা ও বোনকে গৃহবন্দি করেন এবং বিক্ষোভ শুরু করেন।

চাপে পড়ে দালাল জাকির মোল্লা লিবিয়ায় তার সহযোগীদের মাধ্যমে গৌরনদীর ২০ যুবককে মুক্ত করে একটি নিরাপদ স্থানে রাখেন বলে জানা গেছে।

জাকির মোল্লার মা মোসাঃ নুরজাহান বলেন, “আমার ছেলে জাকির তার মনোনীত দুই লিবিয়ানকে দিয়ে শনিবার রাতে ২০ যুবককে ছাড়িয়ে এনেছে। তিনদিনের মধ্যেই বাকিদেরও মুক্ত করা হবে। কেউ কাউকে জোর করে পাঠায়নি, সবাই ঝুঁকি জেনেই গিয়েছে।”

অন্যদিকে, আটক যুবকদের স্বজনরা অভিযোগ করেছেন— ভাগ্য পরিবর্তনের আশায় ঋণ, ধার ও জমি বিক্রি করে তারা দালালদের হাতে লাখ লাখ টাকা তুলে দিয়েছিলেন। কিন্তু এখন তারা নিঃস্ব, সন্তানদের জীবনও অনিশ্চিত।

প্রবাসী দালালদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। একই সঙ্গে তারা বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে লিবিয়ায় আটক যুবকদের দ্রুত দেশে ফিরিয়ে আনা যায়।

ব‌রিশাল স‌মি‌তি নি‌য়ে বার বার স্বরযন্ত্র হ‌য়ে‌ছে

0

ইতালিতে বসবাসরত বরিশালবাসীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে প্রতিষ্ঠিত “বরিশাল জেলা সমিতি” বর্তমানে প্রবাসী সমাজে একটি সুসংগঠিত শক্তিতে পরিণত হয়েছে। কর্ণধার মো. নজরুল মাঝির অনুপস্থিতিতে উপদেষ্টা মজিবুর রহমান সিকদার তার দক্ষ নেতৃত্ব, শ্রম ও দিকনির্দেশনার মাধ্যমে সমিতিকে আরও সুদৃঢ় অবস্থানে নিয়ে গেছেন। দীর্ঘ ৩৬ বছর ইতালিতে প্রবাস জীবন কাটানো এই সামাজিক ব্যক্তিত্বকে ভবিষ্যৎ “বরিশাল বিভাগ সমিতি”-র সভাপতি হিসেবে নিয়ে ইতোমধ্যে মহলে আলোচনা চলছে।

মজিবুর রহমান সিকদার বলেন, ইতা‌লি‌তে এই ব‌রিশাল স‌মি‌তি নি‌য়ে এক‌টি পক্ষ বার বার স্বরযন্ত্র ক‌রে‌ছে,একেক সময় তারা একেক জন‌কে বোগলদাবা ক‌রে স্বার্থসি‌দ্ধি হা‌সিল করার ব‌্যর্থ চেস্টা ক‌রে‌ছে । সফল হয়‌নি । আবারও তারা পিছন থে‌কে কলকা‌ঠি নাড়ার চেস্টা কর‌ছে,অন‌্যান্ন জেলবাসী‌দের কা‌ছে ব‌রিশাল‌কে হেয় ও ছোট করার চক্রা‌ন্তে লিপ্ত হ‌য়ে‌ছে ।

ইতালিতে ৫০-৬০ বছর ধরে বসবাসরত বরিশাল বিভাগের একটি বৃহৎ জনগোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ ধারণ করলেও প্রবাসে তারা সামাজিক সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে আইন মেনে সভা-সমাবেশ, পিকনিক ও সামাজিক আয়োজনে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন। জেলা ভিত্তিক প্রতিটি প্রবাসী সংগঠনের সঙ্গে বরিশাল জেলা সমিতি সম্পৃক্ত থেকে সুখ-দুঃখ ভাগাভাগি করে চলছে।

তিনি আরও বলেন, “বরিশাল জেলা সমিতি কোনও ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়—এটি সবার, সব দলের। যারা ব্যক্তিগত স্বার্থে এই সমিতিকে রাজনৈতিক রঙ লাগিয়ে বিভাজন করতে চায়, তারা কখনও বরিশালবাসীর কল্যাণ চায় না। আগেও তারা বারবার ষড়যন্ত্র করে পাল্টা কমিটি গঠনের চেষ্টা করেছে। ভবিষ্যতের বরিশাল হবে সবার, কোনও নির্দিষ্ট গোষ্ঠী বা দলের নয়।”

বাকেরগঞ্জে বিএনপি নেতাদের লিফলেট বিতরণ, এলাকায় উৎসবমুখর পরিবেশ

0

স্টাফ রিপোর্টার, বাকেরগঞ্জ

বাকেরগঞ্জ উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বশির উদ্দিন সরদারের নেতৃত্বে উৎসবমুখর পরিবেশে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ৩ নং ওয়ার্ডের রহমগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন— ৩ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মোঃ শহিদুল হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবি হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন খন্দকার, সিনিয়র সদস্য খলিলুর রহমান হাওলাদার, সদস্য দেলোয়ার হোসেন মোল্লা, সদস্য মোহাম্মদ মনির খান, সদস্য মিজানুর রহমান বাদল প্রমুখ।

লিফলেট বিতরণকালে বক্তারা দেশ ও জাতির চলমান সংকট নিরসনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানকে বিজয়ী করতে সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

বাবুগঞ্জে মোবাইল কোর্টের অভিযানঃ ৩ ফার্মেসিকে জরিমানা

বরিশালের বাবুগঞ্জে মেয়াদোত্তীর্ণ এবং অননুমোদিত ওষুধ রাখার দায়ে ৩টি ফার্মেসিকে জরিমানা করেছেন মোবাইল কোর্ট। মঙ্গলবার (২১ অক্টোবর) বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদের নেতৃত্বে বাবুগঞ্জ বন্দরে ওই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ এবং অনুমোদনহীন ওষুধ পাওয়ায় বাবুগঞ্জ বন্দরের সরদার ফার্মেসি, মা ফার্মেসি, এবং আনোয়ার ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়। উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টকে সহায়তা করেন বরিশালের ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাজাহারুল হক।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ বলেন, ‘সেবার পাশাপাশি জনস্বাস্থ্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। মেয়াদোত্তীর্ণ এবং অননুমোদিত ওষুধ রাখার দায়ে ৩টি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায়সহ সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এমন অপরাধ কেউ করলে তাকে সর্বোচ্চ আইনানুগ শাস্তির মুখোমুখি হতে হবে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।’

বার্থী‌তে মাদক মুক্ত যুব সমাজ আন্দোলন”র প্র: উ: আবু সা‌লেহ

0

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের চারঘাটায় দীর্ঘদিন ধরে ‘চারঘাটা যুব সমাজ’ নামে মাদকের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছেন সৌদি প্রবাসী যুবদল নেতা আবু বকর কবিরাজ। এ লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন “চারঘাটা মাদকমুক্ত যুব সমাজ”। সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেন চারঘাটা মসজিদের ইমাম মাওলানা আবু সালেহ।

সম্প্রতি আবু বকর কবিরাজ দেশে ফিরে নতুন নামে “মাদক মুক্ত যুব সমাজ” কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন। এ কমিটিতে চারঘাটা মসজিদের ইমাম ও আগের সংগঠনের সভাপতি মাওলানা আবু সালেহ-কে নতুন নামে আত্মপ্রকাশ করা “মাদক মুক্ত যুব সমাজ”-এর প্রধান উপদেষ্টা করা হয়েছে।

ইতালিতে বরিশাল জেলা সমিতির সো‌হেল জামাল পুর্ণাঙ্গ ক‌মি‌টি প্রকাশ

রোম ইতা‌লি প্রতি‌নি‌ধি :

ইতালিতে প্রবাসী বরিশালবাসীদের ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে গঠিত “ইতালীস্থ বরিশাল জেলা সমিতি”-র  সো‌হেল ভুইয়া/জামাল সরদার পুর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ ও নৈশভোজসভা রো‌মের মোন্তা‌নিওলার খান ইন্ডিয়ান রেস্টু‌রে‌ন্টে সোমবার রা‌তে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান সোহেল, আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জামাল সরদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন ভূঁইয়া, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজাহান তালুকদার, মিনজু সরদার, ফিরোজ খান, সামীম খান, হাসান ইমাম লিখন, আরিফ বেপারী, নাসির খান, আহসান দিপু, হাদিউজ্জামান হিমু, হাবিবুর রহমান বাদল, হাজী সুইট, সোহেল খান, শরীফ মাঝী ও সফিক সিকদার প্রমুখ।

বক্তব্যে বক্তারা প্রবাসী বরিশালবাসীদের ঐক্য, উন্নয়ন ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বরিশালের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে ও প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য বজায় রাখতে এই সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবদুর রহিম মোস্তাক, রাকিব ভূঁইয়া, ওলি উল্লাহ হাওলাদার, মিজান সরদার, মিরাজ মোল্লা, বাযজিদ আলম, মতিন খলিফা, সুমন সরদার, মাইনুদ্দীন আকন, সিরাজুল ইসলাম, জাকির হোসেন, আবুল সালাম দুরানী, আবুল কালাম, সালাম মল্লিক, মিজান শরীফ, আসাদুজ্জামান জাবের, সুশান্ত সরকারসহ আরও অনেকে।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাম উদ্দিন আহমেদ, জহির হোসেন, সোহাগ খান, সাদ্দাম হোসেন, হোসেন খানসহ আরও অনেকে।

পুরো অনুষ্ঠানে মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় দুই শতাধিক প্রবাসী উপস্থিত থেকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং বরিশাল জেলা সমিতির ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও প্রবাসে বসবাসরত সকল বরিশালবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।