Home Blog Page 33

বামরাইল ব্রিজে ফাটল, ঝুঁকিতে ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল

0

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ব্যস্ততম ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজে ফাটল দেখা দিয়েছে। এতে করে ভারী যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ দ্রুত ব্রিজটির মেরামত কাজ শুরু করেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, কয়েকদিন আগে ব্রিজটির দক্ষিণাংশে ফাটল দেখা দেয়। বিষয়টি জানানো হলে সওজের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিজের নিচের ফাটল অংশে বালুর বস্তা দিয়ে গার্ডার নির্মাণের কাজ শুরু করেন। বর্তমানে ব্রিজে আংশিক সংস্কার কাজ চলছে, যাতে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক থাকে।

স্থানীয়দের দাবি, ব্রিজটি বহুদিন আগে নির্মিত হওয়ায় এর স্থায়িত্ব অনেকটাই কমে গেছে। উপরন্তু দুই পাশে গতিরোধক থাকায় যানবাহন ব্রিজে ওঠানামার সময় অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যা ফাটলের অন্যতম কারণ হতে পারে। বিশেষ করে ভারী ট্রাক ও বাস চলাচলের সময় ব্রিজ কেঁপে ওঠে বলে জানান তারা।

শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে সওজের উপসহকারী প্রকৌশলী মো. শাহিন খান জানান, “ব্রিজে ফাটলের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তীতে তাঁদের নির্দেশে বালুর বস্তা ও গার্ডার বসিয়ে ঝুঁকি অনেকাংশে নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

তিনি আরও জানান, ব্রিজটি পুরনো হওয়ায় স্থায়ী সংস্কারের পরিকল্পনাও নেওয়া হচ্ছে। আপাতত প্রয়োজনীয় মেরামত কাজ চলমান রয়েছে এবং যান চলাচল সীমিতভাবে স্বাভাবিক রাখা হয়েছে।

এদিকে স্থানীয়রা দ্রুত ব্রিজটির স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে দক্ষিণাঞ্চলের লাখো মানুষের যাতায়াত নিরাপদ থাকে।

ছাত্রের বাড়িতে শিক্ষকের আগমন: স্মৃতিমধুর এক মুহূর্ত গৌরনদীতে

0

গৌরনদী প্রতিনিধি

শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের উষ্ণতা ও শ্রদ্ধার এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে বরিশালের গৌরনদীতে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ গত শুক্রবার বরিশাল যাওয়ার পথে সংক্ষিপ্ত সময়ের জন্য যাত্রাবিরতি করেন তাঁর প্রিয় ছাত্র, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের বাড়িতে।

গৌরনদী উপজেলার সরিকল গ্রামে অবস্থিত স্বপনের বাড়িতে প্রিয় শিক্ষকের আগমন ছিল আবেগঘন ও স্মৃতিময় এক মুহূর্ত। শিক্ষককে স্বাগত জানাতে বাড়ির পরিবেশে তৈরি হয় এক উষ্ণ ও হৃদয়স্পর্শী আবহ। স্বল্প সময়ের এই সাক্ষাতে শিক্ষক-শিক্ষার্থী অতীতের স্মৃতি ও স্নেহের বন্ধনে ফিরে যান বিশ্ববিদ্যালয় জীবনের দিনগুলোর স্মরণে।

অধ্যাপক এস এম এ ফায়েজের এই আগমন স্থানীয়দের মাঝেও ব্যাপক সাড়া ফেলে। উপস্থিত সবাই মুগ্ধ হয়ে প্রত্যক্ষ করেন শিক্ষক ও ছাত্রের এই বিরল পুনর্মিলন।

শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সম্মান ও মমত্ববোধের এই দৃশ্য আজকের সমাজে এক অনুকরণীয় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়দের ভাষায়— “এমন বন্ধনই গড়ে তোলে প্রকৃত মানুষ।”

রাজাপুরে জননেতা হাবিবুর রহমান সেলিম রেজার পক্ষ থেকে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ।

0

নাসিম আহমেদ ::

ঝালকাঠির রাজাপুরে বিএনপি চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি জননেতা হাবিবুর রহমান সেলিম রেজা’র পক্ষ থেকে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. নূর হোসেন, সাতুরিয়া ইউনিয়ন বিএনপি নেতা দিলিপ মেম্বার, শ্রমিক দলের নেতা মাসুদ তালুকদার, রফিক হাওলাদার, ছাত্রদল নেতা মূসা হাওলাদার নিপুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাড. নূর হোসেন বলেন,
“আমরা জননেতা হাবিবুর রহমান সেলিম রেজা ভাইয়ের পক্ষ থেকে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরতে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। বিএনপি ক্ষমতায় আসলে প্রথমেই দেড় কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এই আসনে তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবো। আপনারা সবাই ধানের শীষে ভোট দিন।”

স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণের মাধ্যমে নেতাকর্মীরা সরকারের ব্যর্থতা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
এই কর্মসূচির মাধ্যমে রাজাপুরে বিএনপির তৃণমূল পর্যায়ে নতুন করে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন উপস্থিত নেতারা।

 

বরিশালে মহিলা দলের সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন:

0

বরিশাল প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বরিশালে শুরু হয়েছে সদস্য নবায়ন কর্মসূচি।  বরিশাল জেলার প্রতিটি উপজেলা ইউনিয়ন ওয়ার্ড এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। উত্তর জেলা মহিলা দলের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন উত্তর জেলা মহিলা দলের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ফিরোজা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম বলেন, “মহিলা দলের প্রতিটি নেত্রী ও কর্মী হচ্ছেন গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত। সংগঠনের সদস্য নবায়ন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়—এটি আমাদের সংগঠনকে তৃণমূল পর্যন্ত পুনর্গঠনের একটি নতুন সূচনা। জনগণের অধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি ও তার অঙ্গসংগঠনের প্রতিটি নেতাকর্মীকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মহিলা দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী সমাজকে জাগিয়ে তুলেই আমরা গণতন্ত্রের প্রভাত দেখব। এই সদস্য নবায়ন কার্যক্রমের মাধ্যমে প্রত্যেক নেত্রী ও কর্মী আবারও সংগঠনের পতাকার নিচে একত্রিত হচ্ছেন, যা বিএনপির আন্দোলনকে আরও বেগবান করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, এবং তৃণমূল নেত্রীবৃন্দ। তারা বলেন, এই সদস্য নবায়ন কর্মসূচির মাধ্যমে পুরনো সদস্যদের পাশাপাশি নতুন প্রজন্মের নারীরাও সংগঠনে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন, যা সংগঠনকে আরও প্রাণবন্ত করে তুলবে।

অনুষ্ঠানের একপর্যায়ে নবায়ন ফরম বিতরণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। আগামী সপ্তাহ থেকেই বরিশালের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে ধারাবাহিকভাবে সদস্য নবায়ন কার্যক্রম শুরু হবে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানের শেষে দেশের সকল নিপীড়িত নারী ও বন্দি নেতাকর্মীদের মুক্তি কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।এই সদস্য নবায়ন কর্মসূচি বরিশালসহ সারাদেশে মহিলা দলের সাংগঠনিক জাগরণের নতুন অধ্যায় সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

মাদক ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর নিরাপত্তা মহেশপুর সীমান্তে।

0

মহেশপুর ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও অবৈধ অনুপ্রবেশ বিরোধী অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

গত ১৮ ও ১৯ অক্টোবর পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল, ভায়াগ্রা উদ্ধারসহ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করা পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

১৯ অক্টোবর সকালে রাজাপুর বিওপি এলাকার সামসুল মণ্ডলের আমবাগান থেকে নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৯৫ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়।

অপরদিকে, ১৮ অক্টোবর রাতে উথুলী বিওপি এলাকায় নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত আরেক অভিযানে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৭০০ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়।

একই দিনে সন্ধ্যায় বাঘাডাংগা বিওপি এলাকায় হাবিলদার মো. আব্দুল কাদেরের নেতৃত্বে টহল দল অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় দুই পুরুষ ও তিন নারীসহ পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাবুগঞ্জে ২ জেলেকে অর্থদণ্ডঃ বিপুল পরিমাণ জাল জব্দ

বরিশালের বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক ২ জেলেকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সময় নদী থেকে প্রায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ জাল উদ্ধার করে তা ভস্মীভূত করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে শনিবার (১৮ অক্টোবর) উপজেলার সুগন্ধা নদীতে ইলিশ শিকারে লিপ্ত থাকায় অবস্থায় রাজগুরু গ্রামের জেলে মুরাদ হাওলাদার ও কামরুল শেখকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী অসাধু মৎস্যজীবী মুরাদ হাওলাদারকে ১০ হাজার টাকা এবং কামরুল শেখকে ৫ হাজার টাকা জরিমানা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ। অর্থদণ্ডাদেশ প্রাপ্ত উভয় জেলের বাড়ি রহমতপুর ইউনিয়নের রাজগুরু গ্রামের নয়াচর এলাকায়।

শনিবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের ইলিশ সংরক্ষণ অভিযানে নদী থেকে জব্দকৃত প্রায় ৩০ হাজার মিটার জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সুগন্ধা, সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীতে ওই অভিযান পরিচালনাকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.এফ.এম নাজমুস সালেহীন, বাবুগঞ্জ থানার সেকেন্ড অফিসার সিনিয়র এসআই অরবিন্দ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.এফ.এম নাজমুস সালেহীন বলেন, ‘৪ অক্টোবর থেকে শুরু হওয়া ইলিশ সংরক্ষণ অভিযানে ১৮ অক্টোবর পর্যন্ত বাবুগঞ্জ উপজেলার ৩ নদী থেকে মোট ২ লক্ষ ১৭ হাজার মিটার জাল উদ্ধার এবং ৮১ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। একইসাথে আটক অসাধু ৫ জন মৎস্যজীবীর মধ্যে ২ জনকে কারাদণ্ড এবং ৩ জনকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়াও ৪টি নৌকা আটক করে তা স্পট নিলামের মাধ্যমে ৩০ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।’ #

গৌরনদী সরকারি কলেজের সামনে ময়লার ভাগার স্থাপনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

0

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদী সরকারি কলেজের সামনে ময়লার ভাগার (ডাম্পিং) স্থাপনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন কলেজের শিক্ষার্থীরা। রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে কলেজের প্রধান ফটকের পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের গেটের পাশে সড়কের ধারে ময়লা ফেলার স্থান নির্ধারণ করায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে। পরে তারা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এ অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই প্রান্তে অন্তত ২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিক্ষার্থীদের আশ্বাস দেন যে, ময়লার ভাগার অন্যত্র সরিয়ে নেওয়া হবে।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান জানান, “কলেজের সামনে ময়লার ভাগার স্থাপন করায় শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। আমরা ইউএনও’র সঙ্গে কথা বলি, তিনি বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

স্থানীয় সচেতন নাগরিকরা জানান, কলেজের সামনে এ ধরনের ময়লার ভাগার স্থাপন শিক্ষার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি। তারা দ্রুত ডাম্পিং স্থান পরিবর্তনের দাবি জানান।

 

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শহীদদের ত্যাগ থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান

নাসির উদ্দিন সৈকতঃ

বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের পুনর্জাগরণের প্রতীক “জুলাই অভ্যুত্থান ”  আজ আমরা রমজানপুর জুলাই যোদ্ধা  সিফাত হাওলাদার নিয়ে একটি প্রতিবেদনে  লিখবঃ

এ সময় প্রয়াত জুলাইয়ে প্রয়াত শহীদ  মোঃ সিফাত হাওলাদারের পরিবারের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি  শ্রদ্ধা নিবেদন করা হয়। তার পরিবারে ছোট একটি ভাই এবং তার মা বাবা রয়েছেন। রমজান পুরে একটি দারিদ্র  পরিবারের  সিফাত হাওলাদার জন্ম গ্রহন করেন, ছোট থেকে অন্যায়  দেখলেই সে প্রতিবাদ করা  তার একটি নেশা মতো ঝাপিয়ে পড়ত।জুলাই যোদ্ধা  শহীদ সিফাত হাওলাদের পিতা  বলেন, “জুলাই অভ্যুত্থান দিবস শুধু একটি দিন নয়, এটি গণতন্ত্র, দেশপ্রেম ও ন্যায়ের জন্য আত্মত্যাগের প্রতীক। শহীদদের রক্তে অর্জিত এই গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

প্রয়াত মোঃ সিফাত হাওলাদার ছিলেন রমজানপুর ইউনিয়নের চরপালরদী গ্রামের একজন নিবেদিতপ্রাণ । তিনি জীবদ্দশায় এলাকার  মানুষের সহায়তা, সামাজিক ঐক্য ও মানবকল্যাণমূলক নানা কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেছিলেন। তাঁর পরিবার আজও তাঁর সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে।

সেই সময়ের তরুণ ছাত্র-জনতা এবং রাজনৈতিক কর্মীরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যে আত্মত্যাগ করেছেন, তা প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশপ্রেম ও ন্যায়ের সংগ্রামে তাদের পথ অনুসরণের আহ্বান জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

দোয়া মাহফিল শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তরুণ প্রজন্মের “জুলাইয়ের শহীদদের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করাই হবে প্রকৃত শ্রদ্ধা।”

চরপালরদী গ্রামে আয়োজিত এই শ্রদ্ধানুষ্ঠানটি ছিল পুরো কালকিনি উপজেলাজুড়ে আলোচিত একটি উদ্যোগ, যা গ্রামের তরুণ সমাজের মাঝে গণতন্ত্র, দেশপ্রেম ও ঐক্যের নতুন চেতনা সৃষ্টি করেছে।

মাদক, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে কুন্ডুবাড়ির মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

0

মাদারীপুর প্রতিনিধি:

মাদকের আখড়া, ইভটিজিং, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলা বন্ধের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা স্ট্যান্ডে সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় দুই শতাধিক মুসল্লী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, “দীর্ঘদিন ধরে কুন্ডুবাড়ির মেলাকে কেন্দ্র করে মাদক সেবন, ইভটিজিং, চাঁদাবাজি এবং অনৈতিক কর্মকাণ্ড চলে আসছে। এতে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং তরুণ প্রজন্ম বিপথে যাচ্ছে।”

তারা আরও বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং স্থায়ীভাবে কুন্ডুবাড়ির মেলা বন্ধ করতে হবে।”

উল্লেখ্য, শ্যামাপূজা উপলক্ষে প্রায় দুই শতাধিক বছরের ঐতিহ্যবাহী এই কুন্ডুবাড়ির মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে মেলায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয় মুসল্লী ও সাধারণ জনগণ ধারাবাহিকভাবে মেলা বন্ধের দাবি জানিয়ে আসছেন।

বরিশালে অপসাংবাদিকতা প্রতিরোধে ১৫ সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি

কালের ধারা নিউজ ডেস্কঃ

বরিশালে সম্প্রতি সাংবাদিকতার নামে সাধারণ মানুষ, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে জিন্মি করে চাঁদাবাজির ঘটনা বেড়ে গেছে। সাংবাদিকতার মতো মহান এই পেশাকে দুর্বৃত্তায়নের মাধ্যমে কলুষিত করছে কতিপয় সাংবাদিক নামধারী চাঁদাবাজ। সংঘবন্ধ এই অসাধু চক্রের অনৈতিক কর্মকাণ্ডে বরিশালে কর্মরত পেশাদার সৎ সাংবাদিকরা বিব্রত ও লজ্জিত।

নিন্দনীয় এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বরিশাল প্রেসক্লাবে সাংবাদিক মাইনুল হাসান মিলনায়তনে পেশাদার সাংবাদিকদের ১৫টি সংগঠনের নেতৃবৃন্দ এক জরুরি সভায় মিলিত হন। বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিক নেতৃবৃন্দ অখ্যাত পত্রিকা, অনুমোদনহীন অনলাইন পোর্টাল ও কথিত অনলাইন টিভি’র নামধারী চাঁদাবাজ সাংবাদিকদের অপসাংবাদিকতা প্রতিরোধে বিভিন্ন মতামত তুলে ধরেন।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ‘সাংবাদিকতার নামে চাঁদাবাজ চক্রের অপতৎপরতা এতোই বেপরোয়া হয়ে পড়েছে যে, নামধারী ওই কথিত সাংবাদিক চক্র গভীর রাতে সড়কে পণ্যবাহী ট্রাক থামিয়েও চাঁদাবাজি করে। সড়কে চলে প্রেস লেখা অগণিত মোটরসাইকেল। এই চক্র অনুমোদনহীন তথাকথিত ফেসবুক টিভির বুম নিয়ে সর্বত্র ঘুরে বেড়ায়। সংবাদ মূল্য নেই বা সংবাদ প্রকাশের যোগ্য নয়- এমন কিছু বিষয়ের ঘটনাস্থলে গিয়ে এই চক্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে চাঁদা দাবি করে। একাধিক ধর্ষণ মামলায় জেলখাটা ব্যক্তিও এই নগরীতে অখ্যাত পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজিতে লিপ্ত।

সাংবাদিক নেতৃবৃন্দ মনে করেন, এইসব গর্হিত কাজ এমন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে যে, প্রকৃত পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে অপসাংবাদিকতা প্রতিরোধ জোট গঠন করা প্রয়োজন। সভায় অপসাংবাদিকতা প্রতিরোধে একটি অ্যাকশন কমিটি গঠন করা হয়। অ্যাকশন কমিটি অপসাংবাদিকতা রোধে এরই মধ্যে মাঠপর্যায়ে চাঁদাবাজ সাংবাদিকদের তালিকা তৈরির কাজ শুরু করেছে। একই সঙ্গে সাংবাদিকতার নামে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

সভায় এখন থেকে কেউ যদি সাংবাদিকতা পরিচয়ে চাঁদা বা অনৈতিক সুবিধা দাবি করে তাহলে বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু (০১৭১১-৩৭২৪৬৪), বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ (০১৭১১-২৬১১৮৮) এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীনকে (০১৭১২-১৮৯৩৩৮) ফোনে তাৎক্ষণিক জানানোর জন্য ভুক্তভোগী মহলকে আহ্বান জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন- বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হিরা, প্রকাশক ও সম্পাদক পরিষদের সভাপতি কাজী মিরাজ মাহমুদ, সাধারণ সম্পাদক এম লোকমান হোসাইন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, বরিশাল ইলেকট্রনিক্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদ আহমেদ, সাধারণ সম্পাদক কাওসার হোসেন, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জি, জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল বিভাগীয় সভাপতি বীরেন্দ্রনাথ সমাদ্দার, বার্তা সম্পাদক ফোরাম বরিশালের আহ্বায়ক জিয়া শাহিন, সদস্য সচিব খান রুবেল, বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন হাসান, সিনিয়র সাংবাদিক কমল সেনগুপ্ত, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিন সুমন, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সভাপতি খান মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আল আমিন সাগর ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বরিশালের সভাপতি জুয়েল রানা এবং সাধারণ সম্পাদক রাতুল আহমেদ।