Home Blog Page 34

মাগুরা-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার যোগ্য দাবিদার আলী আহমেদ

0

মাগুরা প্রতিনিধি:

৩০ মামলা, ২৫ বারের কারাবরণ— তারপরও দমে যাননি আলী আহমেদ। স্বপ্ন দেখেন আধুনিক, উন্নত ও মাদকমুক্ত মাগুরা গড়ার। বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের নিবেদিত প্রাণ এই নেতা এখন মাগুরা-১ আসনে দলের অন্যতম হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায়।

মুক্তিযোদ্ধা ও তিনবারের ইউপি চেয়ারম্যানের সন্তান আলী আহমেদ নিজেও ৬নং রাঘবদাইড় ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। প্রতিবারই তিনি জেলার সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন জনগণের ভালোবাসা ও আস্থা। তাঁর কর্মনিষ্ঠা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে দুইবার “মাগুরা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান” হিসেবে স্বর্ণপদকে ভূষিত করেছে।

১৯৮৮ সালে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে আলী আহমেদ দ্রুতই সংগঠনের নেতৃত্বে উঠে আসেন। তিনি ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, দুইবারের সাধারণ সম্পাদক, সদস্য সচিব এবং বর্তমানে দ্বিতীয়বারের মতো জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনে আলী আহমেদকে দিতে হয়েছে কঠিন মূল্যও। গত ১৭ বছরে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে ৩০টিরও বেশি মামলা, ২৫ বারের বেশি গ্রেফতার হয়েছেন তিনি। প্রায় তিন বছর কেটেছে কারাগারে। ১/১১ এর সময় টানা ১৬ মাস ছিলেন কারাগারে, যেখানে তিনি রিমান্ডে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। এমনকি ২০১৫ সালে তাকে না পেয়ে পুলিশ তার বাড়িতে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ ওঠে।

অসংখ্য নির্যাতন ও দমন-পীড়নের পরও আলী আহমেদ বিএনপির আদর্শে অনড় রয়েছেন। তাঁর একমাত্র লক্ষ্য— জনগণের সেবা ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা।

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলে ও সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি মাগুরাকে আধুনিক, সুযোগ-সমৃদ্ধ একটি মডেল জেলায় রূপান্তর করতে চান। তাঁর অগ্রাধিকারের তালিকায় রয়েছে বেকারত্ব নিরসন, যুব উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, আইন-শৃঙ্খলা উন্নয়ন ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন।

স্থানীয় জনগণ বলেন— “বারবার জনপ্রতিনিধি হিসেবে সফলতা, তৃণমূলের সঙ্গে গভীর সম্পর্ক ও প্রতিকূলতার মধ্যেও সাহসী অবস্থান আলী আহমেদকে মাগুরা-১ আসনের সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।”

রাজাপুর সেলিম রেজার পক্ষে ৩১ দফা দিনব্যাপী লিফলেট বিতরণ

0

 

নিজস্ব

প্রতিবেদক,ঝালকাঠিঃ

ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা হাবিবুর রহমান সেলিম রেজা সভাপতি নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি যুক্তরাষ্ট্রে, রাজাপুর উপজেলার ৩নং রাজাপুর সদর ইউনিয়নে বারবাকপুর রোলা বাজারে সেলিম রেজা পক্ষে লিফলেট বিতরণ করেন। মারজান আলম মুরাদ রাজাপুর উপজেলা যুবদল। ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিজান হোসেন। ৩ নং ওয়ার্ড বিএনপির সদর ইউনিয়ন মাহমুদ হাসান যুগ্ন আহবায়ক।

বিভিন্ন হাট-বাজার ও জনবহুল এলাকায় দলীয় নেতাকর্মীরা ৩১ দফা লিফলেট বিতরণ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরেন।

এসময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি। বিএনপির ৩১ দফা হলো জনগণের মুক্তির রূপরেখা।

স্থানীয় নেতারা জানান, তাঁর নেতৃত্বে ৩১ দফা কার্যক্রমে তৃণমূল পর্যায়ে দলের প্রতি জনগণের আগ্রহ আরও বেড়েছে।

আধুনিক ও মাদকমুক্ত গড়ে তুলতে যুবদল নেতা খোকন ফকিরের অগ্রণী ভূমিকা

0

নিজস্ব প্রতিবেদক | বরিশাল

বরিশালের  গৌরনদী উপজেলায় বাটাজোড়া ইউনিয়নকে একটি আধুনিক, চাঁদাবাজি ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদীয়মান নেতা খোকন ফকির
তিনি এলাকার তরুণ সমাজকে সংগঠিত করে উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করছেন।

খোকন ফকিরের নেতৃত্বে যুবদলের কর্মীরা নিয়মিতভাবে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা, সমাজসেবামূলক উদ্যোগ এবং কর্মসংস্থানভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য বাটাজোড়া ইউনিয়নকে আধুনিক ও চাঁদাবাজিমুক্ত হিসেবে গড়ে তোলা। মাদক ও অন্যায়কে না বলে আমরা উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই।”

স্থানীয় বাসিন্দারা জানান, খোকন ফকিরের নেতৃত্বে ইউনিয়নে সামাজিক পরিবর্তনের ইতিবাচক ধারা তৈরি হয়েছে। তরুণ প্রজন্ম তার উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সমাজসেবায় অংশ নিচ্ছে।

তবে এই পথচলা সহজ ছিল না। বিগত ফ্যাসিস্ট শাসনামলে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা, রাজনৈতিক নির্যাতন ও মিথ্যা মামলায় খোকন ফকিরকে বহুবার কারাভোগ করতে হয়েছে। তবুও তিনি আদর্শচ্যুত না হয়ে জনগণের পাশে থেকেছেন, দলীয় কর্মসূচি বাস্তবায়নে অটল ছিলেন।

বর্তমানে তিনি বাটাজোড়া ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় নেতৃত্ব দিচ্ছেন অদম্য সাহস ও নিষ্ঠার সঙ্গে।

📍বাটাজোড়া ইউনিয়ন আজ পরিবর্তনের পথে —

সাংবাদিক ফোরামের সাথে স্বপ‌নের মতবিনিময়

0

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশাল জেলার গৌরনদী উপজেলার মুলধারার পেশাদার সাংবাদিকদের সংগঠন গৌরনদী সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে একান্ত মতবিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

১৭ ই অক্টোবর রোজ শুক্রবার সন্ধায় উপজেলার শরীকলঅস্থ তার নিজ বাসভবন কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি দেশের সমসাময়িক,জনকল্যাণ ও দেশের অগ্রগতিতে সাংবাদিকদের গুরুত্ব ও তাৎপর্য বিষয় নিয়ে আলোচনা করেন।
সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হক, আহবায়ক সরদার মনিরুজ্জামান, যুগ্ন- আহবায়ক কাজী বায়েজিদ রনি, যুগ্ন-আহবায়ক লোকমান হোসেন রাজু,সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ন-সদস্য সচিব ইয়াদুল ইসলাম, নারগিস সুলতানা, মাসুদ সরদার, জসিমউদদীন, সাকিবুল্লাহ বেলালি, সিফাত হোসেন সহ অনান্যরা।

পরিশেষে এম জহির উদ্দিন স্বপন বলেন সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে যেকোনো প্রতিকুল পরিবেশে তিনি ও তার রাজনৈতিক দলের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে আস্বস্ত করেন।

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক

ঝিনাইদহ জেলা প্রতিনিধি।

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পারাপারের সময় নারী-পুরুষ ও শিশুসহ ৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৭অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

আটকদের মধ্যে একজন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবির অধিন বাঘাডাংঙ্গা বিওপির টহল দল সীমান্তে অভিযান পরিচালনা করে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।
অন্যদিকে নতুন পাড়া বিওপির টহল দল সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামিীবিহীন ০২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জুলাই যোদ্ধা হাসান

0
  • নিজস্ব প্রতিবেদকঃ

দীর্ঘ প্রায় তিন মাস সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জুলাই মাসের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম মাঠপর্যায়ের সৈনিক ও ছাত্রদল নেতা হাসান। গতকাল (১৬ অক্টোবর) সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া আসনের সাবেক সংসদ সদস্য জনাব জহির উদ্দিন স্বপনের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। বর্তমানে নিজ গ্রামের বাড়ি সরিকলে অবস্থানরত সাবেক এই সংসদ সদস্য সাহসী রাজনৈতিক কর্মী “জুলাই যোদ্ধা হাসানকে” ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

সাক্ষাৎকালে জহির উদ্দিন স্বপন বলেন,

“হাসানের সুস্থতার খবর পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তিনি একজন নির্ভীক মাঠকর্মী; তার মতো নেতা আমাদের দলের প্রকৃত সম্পদ।”

তিনি আরও আশ্বাস দেন, হাসান ও তার পরিবারের যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন। গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত থেকে হাসানকে শুভেচ্ছা জানান ও তার সুস্থতা কামনা করেন।

জুলাই যোদ্ধা হাসানের দেশে ফেরাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফকির লালন শাহ’র ১৩৫ তম তিরোধান দিবস পালন

0

হরিনাকুন্ডু সংবাদদাতা,

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামে বাউল সাধক লালন ফকিরের তিরোধান দিবস উপলক্ষে বাউল ভক্ত-অনুসারী সাধুগুরু ও সাধারণ দর্শনার্থীদের পদচারণায় মুখড়িত হয়ে উঠেছে ফকির লালন শাহ’র গুরু দরবেশ সিরাজ সাইজির মাজার প্রাঙ্গণ হরিশপুর লালন একাডেমী হরিণাকুণ্ডু ঝিনাইদহ।
আজ ১৭ অক্টোবর (১ কার্তিক) বৃহস্পতিবার আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট লালন ফকিরের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে হরিনাকুন্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে ১দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ লালন মেলার সামগ্রিক সহযোগীতায় হরিশপুর লালন একাডেমী পরিষদ হরিণাকুন্ডু ঝিনাইদহ। লালন মেলা উপলক্ষ্যে যেন হাজারো ভক্ত-অনুসারীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে হরিশপুর। সরেজমিন ঘুরে দেখাগেছে, ১৩৫ তম লালন তিরোধান দিবস উপলক্ষ্যে লালন একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের বিশাল মাঠে (পশ্চিমে) শতাধিক বাউল ভক্ত-অনুসারীরা অস্থায়ী তাবু গেড়ে আস্তানা তৈরি করেছেন থাকার জন্য। আর এসব পৃথক পৃথক আস্তানার মধ্যে অবস্থান নেওয়া বাউল অনুসারীরা একতারা-দোতারা সহ নানা বাদ্যের তালে গেয়ে চলেছেন লালন শাহ্ রচিত বাউল গান। আর মাঠের দক্ষিণে তৈরি করা হয়েছে মঞ্চ এবং উত্তরে বসেছে শ্রোতা মন্ডলী ও নানা পণ্য সামগ্রীর দোকান । এ ছাড়াও ফকির লালন শাহ’র গুরু দরবেশ সিরাজ সাইজির সমাধির পাশের উন্মুক্ত সেডের নীচেও বসেছেন দূর-দূরান্ত থেকে আসা ভক্ত-অনুসারীরা। এখানেও তারা লালনের অমর বাণী গেয়ে চলেছেন আপন মনে। লালন তিরোধান উৎসবে আগত ভক্ত সাধু-গুরুদের দরাজ কণ্ঠের গান সহ পরস্পরের ভাব বিনিময়ের দৃশ্য দেখতে সেখানে ভিড় জমাচ্ছেন সাধারণ দর্শনার্থীরা। মূল আয়োজন উদ্বোধন হওয়ার আগেই লালন ভক্ত-অনুসারী আর দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ফকির লালন শাহ’র গুরু দরবেশ সিরাজ সাইজির মাজার সহ পুরো লালন একাডেমী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ।হরিশপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, লালন তিরোধান দিবস উপলক্ষে শুধু লালনের আখড়াবাড়িই নয়, হরিশপুরে ফকির লালন শাহ’র গুরু দরবেশ সিরাজ সাইজির মাজার প্রাঙ্গণে চলছে জমকালো অনুষ্ঠান।
হরিশপুর গ্রামবাসী আরো জানান দূর-দূরান্তের আতীয়-স্বজনদের আপ্যায়নে হিমশিম খেতে হয় আমাদের, আর এই ধকল সামলাতে হয় অনুষ্ঠান উদ্বোধনের আগের দিন থেকে পরেরদিন পর্যন্ত। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১৭ অক্টোবর থেকে এক দিনব্যাপী লালন মেলা হচ্ছে। এ উপলক্ষে মাজার প্রাঙ্গণ পরিষ্কার- পরিচ্ছন্ন করে বর্ণিল সাজে সজ্জিত করেছে লালন একাডেমি হরিশপুর পরিষদের সদস্যবৃন্দ।
এ আয়োজন উপলক্ষে অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, বি এম তারিক উজ জামান উপজেলা নির্বাহী অফিসার হরিনাকুন্ডু ঝিনাইদহ।
মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, খন্দকার কেরামত আলী, লালন গবেষক,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মোঃ শহিদুল হাওলাদার শহিদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিণাকুন্ডু থানা ঝিনাইদহ,
মোঃ মুক্তার আলী, অধ্যক্ষ সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজ,
উজ্জ্বল কুমার কুন্ডু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিনাকুন্ডু,
শরীফ মোহাম্মদ তিতুমীর উপজেলা কৃষি কর্মকর্তা হরিনাকুন্ডু,
প্রফেসর মাহবুব মোর্শেদ শাহীন, সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজ,
সাজেদুর রহমান রনি, সভাপতি ২নং জোড়াদহ ইউনিয়ন বিএনপি,
মোঃ লালটু মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী, লালন একাডেমী পরিষদের অন্যতম সদস্য,
শফি উদ্দিন সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব হরিনাকুন্ডু শাখা,
আব্দুস সামাদ, সভাপতি হরিণাকুন্ডু প্রেস ক্লাব,
নাজমুল হুদা রিপন, সাধারণ সম্পাদক হরিনাকুন্ডু প্রেস ক্লাব,
আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক উপজেলা প্রেসক্লাব,
মেম্বার আনিসুর রহমান, বিশিষ্ট পান ব্যবসায়ী।
এ উৎসবে আলোচনা সভা শেষে গভীর রাত পর্যন্ত মঞ্চে পরিবেশন হচ্ছে লালন ভাব সঙ্গীত। লালন একাডেমির শিল্পী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউল শিল্পী ও ভক্তরা গান পরিবেশন করেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক উপমহাদেশের প্রখ্যাত সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের দেহত্যাগের পর থেকে তাঁর স্মরণে লালন একাডেমি ও জেলা প্রশাসন এই স্মরণোৎসবের আয়োজন করে আসছেন। স্থানীয় লালন অনুসারী সাধুগন জানান, এবার শাঁইজীর ফকির লালন শাহ’র গুরু দরবেশ সিরাজ সাইজির মাজার প্রাঙ্গণ
থাকার সিদ্ধান্ত নিয়েছি। তার সাথে স্থানীয় ভক্ত অনুসারী সহ বহিরাগত ভক্ত অনুসারীরাও যোগ দেবেন বলে জানান সাধুগন । তিনি বলেন, এখানে আসি মুলত: নিরিবিলি মনোরম পরিবেশে শাঁইজীর মর্মবাণী চর্চা সহ ভক্তদের উজ্জীবিত করা ও পরস্পর ভাব বিনিময়ের জন্য। শাঁইজীর অনুষ্ঠান চলাকালীন সাধুরা এখানে অবস্থান করেন। এখানে হিংসা-অহঙ্কার নেই, জাত-পাত নেই। বড়-ছোট নেই। সেই দীক্ষা নিই আর সাধু-গুরুদের গান পরিবেশন ও ভাব বিনিময় দেখি। খুব ভালো লাগে। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা জানান, এখানে এসেই লালন ভক্তদের মতো পোশাকের বেশ ধরেছি, খুব ভালো লালনের গান গাইতে না পারলেও সঙ্গ দিতে পেরেই খুব খুশি অসংখ্য ভক্ত-অনুসারীরা এখানে এসেছেন, এখানে ঘুরে ঘুরে দেখবে, গান শুনবে, কিছু মালামাল কিনবে, তারপর সবাই ফিরে যাবো। আগামীতে আবারো আসবো। এ সব বিষয়ে হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক উজ জামান বলেন, বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে একদিন ব্যাপী আলোচনা সভা ও লালন মেলার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আলোচনা সভা শুরু হয়ে, আলোচনা সভা শেষে শুরু হবে লালন সঙ্গীতানুষ্ঠান। লালন তিরোধান দিবসের সার্বিক আয়োজন নিয়ে বুধবার ব্রিফিং করবেন হরিণাকুন্ডু উপজেলা প্রশাসন। এ উপলক্ষে মাজার প্রাঙ্গণ ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।

বাবুগঞ্জে বীরশ্রেষ্ঠ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার পরিদর্শনে বিভাগীয় কমিশনার

0

বরিশালের বাবুগঞ্জে মহান স্বাধীনতা যুদ্ধের সূর্যসন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার পরিদর্শন করেছেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওছার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তিনি বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের একটি সমন্বিত প্রতিনিধি দল নিয়ে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামে অবস্থিত বীরশ্রেষ্ঠ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার পরিদর্শন করেন। এসময় তিনি জাদুঘর ও গ্রন্থাগারের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তার সাথে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ওবায়দুল্লাহ, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ, উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলীম, বাবুগঞ্জ থানার ওসি জহিরুল আলম, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান, বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন সুজন কমিটির সভাপতি হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামের সূর্যসন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতি রক্ষার্থে বিগত ২০০৮ সালে সেখানে একটি স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার নির্মাণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর দেখভালের দায়িত্বে ছিল বরিশাল জেলা পরিষদ। নির্মাণের পরে এর কার্যক্রম শুরু হলে জাদুঘর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তবে দীর্ঘ ১৭ বছরেও এটি পূর্নাঙ্গ জাদুঘর কিংবা লাইব্রেরির রূপ পায়নি। সর্বশেষ ২০২৩ সালে এর দেখভালের দায়িত্বে থাকা কেয়ারটেকারের মৃত্যু এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য অর্থ বরাদ্দের অভাবে এর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কেয়ারটেকার হিসেবে নতুন কাউকে নিয়োগ না দেওয়া এবং অর্থ বরাদ্দ না থাকায় জাদুঘরের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। এরপরে রক্ষণাবেক্ষণের অভাবে জাদুঘরটি কার্যত একটি ময়লার ভাগাড়ে পরিণত হয়।

কিছুদিন আগে বীরশ্রেষ্ঠ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার পরিদর্শনে গিয়ে এমন শোচনীয় অবস্থা প্রত্যক্ষ করে ক্ষুব্ধ হন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ। ব্যারিস্টার ফুয়াদ ঢাকায় ফিরেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক-ই-আজমের সাথে সাক্ষাৎ করে এটি সংস্কার এবং জনবল নিয়োগের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন। এদিকে জাদুঘরের কার্যক্রম সচল করার জন্য বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ একটি প্রতিবেদন পাঠান।

সর্বশেষ বীরশ্রেষ্ঠ স্মৃতি জাদুঘরের মেরামত ও সংস্কার কার্যক্রমের আপডেট জানতে গত ১৫ অক্টোবর আবার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার সাথে দেখা করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এসময় তার সামনেই উপদেষ্টা ফারুক-ই-আজম বরিশাল বিভাগীয় কমিশনারকে ফোন করে আগামী ১ মাসের মধ্যে প্রয়োজনীয় মেরামত ও সংস্কার কাজ শেষ করে গ্রন্থাগারসহ স্মৃতি জাদুঘরটি চালুর নির্দেশ দেন এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন। ওই নির্দেশনা পাওয়ার পরদিন বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার বিভাগ এবং জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল নিয়ে জাদুঘর পরিদর্শনে যান। এসময় তিনি আগামী ১ মাসের মধ্যে কেয়ারটেকার নিয়োগসহ প্রয়োজনীয় সকল মেরামত ও সংস্কার কাজ সম্পন্ন করে গ্রন্থাগারসহ জাদুঘরের কার্যক্রম চালু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। #

উপজেলা সাবেক চেয়ারম্যান ইকবাল দিনাজপুরে গ্রেপ্তার

0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলা  পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালকে দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান চলছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তিনি দিনাজপুর অঞ্চলে অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি বলেন, “চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালকে দিনাজপুর থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অন্যদিকে, এলাকাবাসীর মধ্যে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন, আবার কেউ কেউ প্রশাসনের এই পদক্ষেপকে আইনের স্বাভাবিক প্রক্রিয়া বলে উল্লেখ করেছেন।

এদিকে, উপজেলা প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে চেয়ারম্যান ইকবালের গ্রেপ্তারকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


 

হযরত দয়াল মোর্শেদ নবাব শাহ (রহঃ)-এর স্মরণে বার্ষিক ওরশ অনুষ্ঠিত

0

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর গ্রামে আধ্যাত্মিক সাধক হযরত দয়াল মোর্শেদ নবাব শাহ (রহঃ)-এর স্মরণে বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তি-শ্রদ্ধার মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত, আশেকান ও অনুসারীরা এই ওরশে অংশ নেন। সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে মিলাদ, জিকির-আসকার, কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও ধর্মীয় আলোচনা। এ সময় মাজার জিয়ারতের মাধ্যমে ভক্তরা প্রিয় পীরের রুহের মাগফিরাত কামনা করেন।

ওরশ উপলক্ষে পুরো এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।

অনুষ্ঠানে বক্তারা হযরত দয়াল মোর্শেদ নবাব শাহ (রহঃ)-এর ত্যাগ, আধ্যাত্মিক জীবনদর্শন ও মানবসেবামূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং তাঁর আদর্শ অনুসরণে আহ্বান জানান।

— সমাপ্ত —