আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) সংসদীয় আসনে চারজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মঙ্গলবার সকালে আগৈলঝাড়া সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকের কাছ থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের পক্ষে বিএনপির নেতা-কর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন হাইকোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট কেএম রেজাউল ফিরোজ রিন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, জেলা উত্তর বিএনপির সদস্য শাহ মোহাম্মদ বখতিয়ার এবং সরোয়ার হোসেন মিয়া।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাসেল সরদার মেহেদী নিজে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা সেক্রেটারি মো. পারভেজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ ইমরান, গৌরনদী উপজেলা সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ, সেক্রেটারি মাওলানা মো. এমদাদুল হক এবং নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হাফেজ মাওলানা আসাদুল্লাহ।
অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোহবানের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুবুল ইসলাম মাহাবুব।
এছাড়া নাগরিক ঐক্যের প্রার্থী মো. স্বপন সরদারও আগৈলঝাড়া সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগৈলঝাড়ায় চার প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
গৌরনদীর বাকাই বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ১০ প্রতিষ্ঠানকে জরিমানা
গৌরনদীর প্রতিনিধিঃ
গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারে আজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল কার্যালয়ের উদ্যোগে একটি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং ক্ষতিকর রং মিশ্রিত চিপস বিক্রির মতো গুরুতর অনিয়ম শনাক্ত করা হয়। এসব অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, জনস্বার্থবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিহার করে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান চলাকালে বাজারের সাধারণ ক্রেতারা এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের তদারকি থাকলে ভোক্তারা নিরাপদ ও ন্যায্য পণ্য পাওয়ার নিশ্চয়তা পাবে।
গৌরনদী সার্কেলে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারের সাথে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী ॥
আজ গৌরনদী সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আনছার উদ্দিন সৌজন্য সাক্ষাৎ করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও গৌরনদী পৌরসভার প্রশাসক জনাব মোঃ ইব্রাহীমের সঙ্গে।
সাক্ষাৎকালে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপজেলা নির্বাহী অফিসার। এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি গৌরনদী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবা উন্নয়ন এবং পুলিশের সঙ্গে উপজেলা প্রশাসনের সমন্বয় আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
নবাগত অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আনছার উদ্দিন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং গৌরনদীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎটি গৌরনদীতে প্রশাসন ও পুলিশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
বরিশাল–১ আসনে বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ
বরিশাল জেলা প্রতিনিধিঃ
বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।
সোমবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহিম ও উপজেলা নির্বাচন অফিসার সুজন কুমারের নিকট থেকে বিএনপির আইন বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট একেএম রেজাউল ফিরোজ রিন্টু ধানের শীষ প্রতীকের প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির প্রচার বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুর রহমান শরীফ স্বপন এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র গ্রহণ শেষে নেতৃবৃন্দ জানান, বরিশাল–১ আসনে জনগণের প্রত্যাশা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তারা আশা প্রকাশ করেন, এলাকার ভোটাররা ধানের শীষ প্রতীকের পক্ষে রায় দিয়ে একটি গণতান্ত্রিক ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন।
এ সময় উপজেলা নির্বাচন কার্যালয় এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
গৌরনদীতে নদী দখলের দায়ে মোবাইল কোর্ট: এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা
গৌরনদী (বরিশাল), প্রতিনিধিঃ
গৌরনদী পৌরসভা এলাকার দক্ষিণ পালরদী এলাকায় পালরদী নদীর একাংশ দখল করে নদী শ্রেণির জমি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার (২২ জানুয়ারি) পরিচালিত এ অভিযানে পরিবেশের ভারসাম্য নষ্ট করা এবং সরকারি সম্পত্তি দখলের চেষ্টার অপরাধে দক্ষিণ পালরদী এলাকার মিলন মোল্লা নামক এক ব্যক্তিকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় ১ (এক) মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, ভরাটকৃত অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে অপসারণ করার শর্তে অভিযুক্তের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে গৌরনদী মডেল থানার সাব-ইন্সপেক্টর সরবত আলীর নেতৃত্বে একটি পুলিশ টিম এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ সার্বিক সহায়তা প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে পরিবেশ সংরক্ষণ ও সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বরিশালের গৌরনদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত ও শীতবস্ত্র বিতরণ।
- স্টাফ রিপোর্টারঃ
বরিশাল জেলার গৌরনদী উপজেলার ১নং খাঞ্জাপুর ইউনিয়ন ভূরঘাটা গ্রামের কৃতি সন্তান সৌদি আরব প্রবাসি
রেমিট্যান্স যোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমীক দলের নেতা মোঃ রাসেল সরদারের উদ্যোগে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহধর্মিনী, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মিলাদ মাহফিল ও শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণন করা হয়।
২১ শে ডিসেম্বর বিকেলে ভূরঘাটা সরদার বাড়ী জামে মসজিদ ময়দানে ৭ নং ওয়ার্ডের প্রবীন বিএনপি নেতা সরদার মন্নান মাষ্টারের সভাপতিত্বে বরিশাল জেলা ছাত্র দলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এনাম তালুকদারের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপি নেতা মোঃ মজিবুর রহমান ফকির, সৈয়দ আবু কালাম আজাদ, এইচ.এম. আশরাফুল আলম ছোটন। খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপি,র যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর তালুকদার, ইমরান হোসেন বারেক, এমদাদ সিকদার, শহিদুল ইসলাম মৃধা,
মহিলা দল নেত্রী মোসাঃ বিউটি বেগম, মোসাঃ তমা আক্তার
যুব দল নেতা মোঃ ইলিয়াস সরদার, সাব্বির আহমেদ সুজন,আবু হানিফ সরদার, শিপন সরদার, বেল্লাল চৌকিদার, মোঃ রাকিব মাতুব্বর, মোঃ রবিউল। স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সামছুল হোক হাওলাদার,মো. স্বপন হাওলাদার ,ইউনিয়ন শ্রমিক দলের প্রচার সম্পাদক মো.শাহাদাৎ মল্লিক, ছাত্রদল নেতা মোঃ রনি আহমেদ, মোঃ লিখন ফকির, সমাজ সেবক তরিকুল ইসলাম
৭নং ওয়ার্ড বিএনপি নেতা বেল্লাল চৌকিদার, লুৎফর মুন্সি, মজলু ফকির সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভুরঘাটা সরদার বাড়ী জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মো.ইমরান হোসেন।
গৌরনদীর চাঁদশী ইউনিয়নে চোর আটক, মোটর ও সাইকেল উদ্ধার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল জেলার গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের সাতকাপলা এলাকায় চুরির ঘটনায় এক যুবককে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। গতকাল গভীর রাতে (প্রায় রাত ৩টা) তিন গ্রামের সাতকাপলা স্থানে মোটর ও সাইকেল চুরি করে পালানোর সময় তাকে হাতেনাতে ধরা হয়।
আটককৃত চোরের নাম আতিক ঘরামী। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতের নির্জনতার সুযোগ নিয়ে আতিক মোটর ও একটি সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তার কাছ থেকে চুরি হওয়া মোটর ও সাইকেল উদ্ধার করা হয়। এবং গৌরনদী মডেল থানায় সোপর্দ করা হয়। স্থানীয় গ্রামবাসী ইমন ফকির জানান, “রাত তিনটার দিকে এলাকাবাসীর তৎপরতায় চোরকে আটক করা সম্ভব হয়। দ্রুত সবাই একত্রিত হওয়ায় বড় কোনো ক্ষতি হয়নি।”
খবর পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এলাকাবাসী এ ধরনের অপরাধ রোধে রাতের বেলা নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
গৌরনদীর চাঁদশী ইউনিয়নে চোর আটক, মোটর ও সাইকেল উদ্ধার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল জেলার গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের সাতকাপলা এলাকায় চুরির ঘটনায় এক যুবককে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। গতকাল গভীর রাতে (প্রায় রাত ৩টা) তিন গ্রামের সাতকাপলা স্থানে মোটর ও সাইকেল চুরি করে পালানোর সময় তাকে হাতেনাতে ধরা হয়।
আটককৃত চোরের নাম আতিক ঘরামী। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতের নির্জনতার সুযোগ নিয়ে আতিক মোটর ও একটি সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তার কাছ থেকে চুরি হওয়া মোটর ও সাইকেল উদ্ধার করা হয়। এবং গৌরনদী মডেল থানায় সোপর্দ করা হয়। স্থানীয় গ্রামবাসী ইমন ফকির জানান, “রাত তিনটার দিকে এলাকাবাসীর তৎপরতায় চোরকে আটক করা সম্ভব হয়। দ্রুত সবাই একত্রিত হওয়ায় বড় কোনো ক্ষতি হয়নি।”
খবর পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এলাকাবাসী এ ধরনের অপরাধ রোধে রাতের বেলা নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
গৌরনদীর যুবদল নেতা রাইসুল ইসলাম রাশেদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
নিজস্ব প্রতিবেদকঃ
আওয়ামী লীগ সরকারের শাসনামলে ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক একাধিক মামলায় কারাবরণকারী দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে কুষ্টিয়া যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গৌরনদী উপজেলার পৌর যুবদলের অন্যতম নেতা রাইসুল ইসলাম (রাশেদ)।
ঘটনাটি ঘটে গত ১৯ ডিসেম্বর বেলা আনুমানিক ১২টার দিকে। তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলা থেকে কুষ্টিয়া জেলার উদ্দেশ্যে রওনা দিলে কুষ্টিয়ার খোকসা এলাকায় মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। এতে তার বাম হাতের হাড় ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।
আহত রাশেদ বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক, শাহবাগ থানার তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, গাজীপুর জেলার গাছা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে গৌরনদী পৌর যুবদলের একজন ত্যাগী ও সক্রিয় নেতা হিসেবে পরিচিত।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে ২০ ডিসেম্বর সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতাল (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান—নিটোর) এ প্রেরণ করা হয়।
এদিকে, গুরুতর আহত রাইসুল ইসলাম রাশেদের দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন। স্থানীয় ও দলীয় নেতাকর্মীরাও তার আরোগ্য কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করছেন।
নড়াইল টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাশার আল মামুন সিদ্দিকীর বিরুদ্ধে অনিয়ম
নড়াইল প্রতিনিধি ::
নড়াইল টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাশার আল মামুন সিদ্দিকীর বিরুদ্ধে অনিয়ম ও অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক টিটিসির কয়েকজন কর্মচারী অভিযোগে জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাসার সিদ্দিকী ১৪/১২/২০২২ সালে যোগদানের পর থেকেই দুর্নীতি ও অনিয়মের মধ্যে জড়িয়ে পড়ে। টিটিসি নড়াইলে যোগদানের পরে ২০২৩ সালের মার্চে তার বিরুদ্ধে পত্রিকায় রিপোর্ট হয় এবং দুর্নীতি ও অর্থ আত্মসাৎ এর বিষয়টি প্রকাশিত হয় (বিভিন্ন পত্রিকায় ২৫ শে মার্চ ২০২৩)। ১৪/১২/২০২২ সালে যোগদানের পর থেকে অদ্যবধী তিনি অর্ধ কোটি টাকা আত্মসাৎ করেছেন মর্মে অভিযোগ উঠে আসে।
নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাশার আল মামুনের বিরুদ্ধে উল্লেখ্য কিছু বিষয় হলো ২০২২/২৩ অর্থ বছরে জিওবি কোডে কাঁচামাল ও ভবন স্থাপনার জন্য বরাদ্দকৃত ২১ লক্ষ টাকার কোন প্রকার কাঁচামাল ক্রয় না করে ট্রেড ইনচার্জগণকে অফিসিয়ালি ও মাস্তান বাহিনী দ্বারা চাপ দিয়ে সম্পূর্ণ টাকা নিজে আত্মসাৎ করেন।
ইতোপূর্বে জিওবি কোডের ২০২৩/২৪ অর্থ বছরে ৩৫ লক্ষ টাকার টেন্ডার করে যতসামান্য মালামাল ক্রয় করে সিংহভাগ অর্থ অধ্যক্ষ নিজে আত্মসাৎ করছেন এবং টেন্ডারের সকল দায়ভার টেন্ডার কমিটিকে দিয়ে নিজে পরিচ্ছন্ন থাকার চেষ্টা করেন।
বর্তমান অ্যাসেট প্রকল্পের প্রথম ব্যচের কাঁচামাল বাবদ বরাদ্দকৃত ৪৩৭৫০০/- টাকার ৭০% টাকা তিনি নিজে পকেটস্ত করেন এবং বাকি ৩০% টাকার কাঁচামাল তিনি নিজে কিনেদেন। অধ্যক্ষের নিজ হাতে কিনে দেওয়া মালামালের বেশির ভাগই ব্যবহারের অনুপযোগী।
অ্যাসেট প্রকল্পের প্রথম ব্যচের স্টেশনারী বাবদ বরাদ্দকৃত ২২৫০০০/- টাকার তেমন কোন মালামাল না কিনে টাকা আত্মসাৎ করেন। এবং প্রশিক্ষার্থীদের নামে মাত্র CBLM দেওয়া হয়েছে যার কোন ধারাবাহিকতা নাই। টাকা আত্মসাৎ এর কারনে নিজের প্রতিষ্টানের আউটসোর্সিং এর জনবল দিয়ে নিজের প্রতিষ্টানের নষ্ট ফেটোকপি মেশিন এর মাধ্যমে নামে মাত্র ফটোকপি করে স্টাবলার করে প্রশিক্ষার্থীদের দেওয়া হয়। এ ছাড়া ব্যাগ, গেঞ্জি, খাতা, কলম, সহ সেপটি ইকুইপমেন্ট দেওয়ার কথা থাকলেও তার কোয়ালিটি থাকে সব সময় সর্বনিন্মমানের যা কিনা ব্যবহারের অনুপযোগী।
অ্যাসেট প্রকল্পের প্রথম ব্যচের বরাদ্দকৃত প্রচারনার টাকা, ব্যাচ ক্লোজিং এর টাকা, কোন প্রকার কাজ না করে তিনি আত্মসাৎ করেন।
অ্যাসেট প্রকল্পের দ্বিতীয় ব্যচের ক্ষেত্রেএকই ধারাবাহিকতা বজায় রেখেছে। আবার ও নামে মাত্র নিম্নমানের ব্যবহারিত স্টেশনারী দিয়েছেন। CBLM
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাসার অল মামুন সিদ্দীকি যোগদানের তিন মাসের মধ্যে হিসাব শাখা সহ অন্যান্ন শাখা থেকে সারানো হয় পূর্বের অধ্যক্ষের সাথে সফল ভাবে কাজ করা ইন্সট্রাক্টর দের, যার মূল কারণ ছিলো বর্তমান অধ্যক্ষের অবৈধ বিল ভাউচারের বিরুদ্ধে কথা বলা। এবং একই ভাবে সরানো হয় অধ্যক্ষের সাথে কাজ করা ইন্সট্রাক্টর কে যিনি অতিরিক্ত দায়িত্ব ছিলেন হিসাব শাখার। অবৈধ বিল ভাউচারের স্বপক্ষে না থাকার কারনে তাকে খাগড়াছড়িতে বদলি করিয়েছেন।
নড়াইল টিটিসির গার্মেন্টস ট্রেডের অবস্থা ভয়াবহ। কোন প্রকার মালামাল ছাড়াই চলে এই ট্রেড। বর্তমান ইনচার্জ মোঃশমীম মিনা তিনি মূলত রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন (আর এ সি) ট্রেডের ইন্সট্রাক্টর, যার ট্রেডের কোন অনুমোদন নাই নড়াইল টিটিসিতে। কিন্তু অধ্যক্ষ স্যারের সকল দুর্নীতি আর অর্থ আত্মসাৎ এর সহযোগী হিসাবে কাজ করে যাচ্ছে মোঃ শামীম মিনা,ইন্সট্রাক্টর (আর এসি) এবং মোঃ রিপন হোসেন ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল)। এই গার্মেন্টস ট্রেডের কাঁচামাল ঠিকমতো না দেওয়ারকারনে অধ্যক্ষ মহোদয়ের সাথে বাকবিতন্ডে জড়াতে হয় পূর্বের দুই জন ইনচার্জ কে, যার ফলে তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেন বর্তমান অধ্যক্ষ স্যার। কিন্তু বর্তমান অধ্যক্ষ স্যারের ছত্রছায়ায় নড়াইল টিটিসির স্থানীয় ইন্সট্রাক্টর মোঃ শামীম মিনা কোন প্রকার লেভেল সনদ না থাকা সত্তেও তিনি ট্রেড ইনচার্জ হিসাবে অদক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। এমন কি অবৈধ বিলের সাথে কোন আপোষ না করার কারনে ঐ দুই জন ইনচার্জ কে কারনে অকারনে একাধিক শোকোজ করা হয়েছিল। যা মনষিক চাপ সৃষ্টি এবং বিভ্রান্তী মূলক।
ট্রেড ইনচার্জ হিসাবে মোঃ শামীম মিনা কে পূর্ণ সম্মানী দেওয়া হলেও বঞ্চিত করা হচ্ছে কম্পি উটার অপারেশন ট্রেডের ইনচার্জ
কে। অধ্যক্ষ স্যারের অবৈধ বিল ভাউচারের সাথে আপোষ না করার কারনে তাকে কোন সম্মানী দেওয়া হয়না। কিন্তু কম্পিউটার
ট্রেডের ইনচার্জ থাকা স্বত্তেও অধ্যক্ষ স্যার তার ভাইপো (ভাইয়ের ছেলে) কে অ্যাসেট প্রকল্পের অতিথি প্রশিক্ষক হিসাবে নিয়োজিতনকরেছেন।
এছাড়া তিনি কম্পিউটার অপারেটর নিয়োজিত করেছেন তার নিকট আত্মিয়কে যার কম্পিউটারের উপর বিন্দুমাত্র দক্ষতা নেই।
আবার অ্যাসেট প্রকল্পের মনিটরিং অফিসার নিয়োজিত করিছেন টিটিসি অফিসের পাশে অবস্থিত উসমান বীন আল্ফান মাদ্রাসার মুহতামিম কে, কোন প্রকার কাজ করা ছাড়াই তাকে বিরাট অংকের সম্মানী দিচ্ছেন বর্তমান অধ্যক্ষ। টিটিসিতে একাধীক ইন্সট্রাক্টর আছেন তারা কোন সম্মানী পায়না অথচো সারদিন কাজ করতে হয়। এর মূল কারন হলো তিনি এই এলাকর স্থানীয় এবং তাকে দিয়ে বিভিন্ন অপকর্ম করিয়েছেন বর্তমান, অধ্যক্ষ। যেমন সেইপ প্রকল্পের একজন অতিথি প্রশিক্ষক কে জিম্মি করান এবং কোন প্রকার মালামাল না দিয়ে সকল প্রকার মালামাল বুঝিয়া পেয়েছি মর্মে স্বাক্ষর করাতে বাধ্য করেন। পরবর্তীতে নড়াইলের স্থানীয় সাংবাদিক এসে তাকে উদ্ধার করেন। এসব অনীয়মের কথা বলতে গেলে তিনি উচ্চবাচ্চ করেন এবং ট্রান্সফারের হুমকি দেখান।
কথায় কথায় রাঙ্গামাটি খাগড়াছড়িতে বদলির হমকি দেখান। ইতিমধ্যে তিনি আমাদের একজন প্রশিক্ষককে খাগড়াছড়িতে বদলি করিয়েছেন। যার কারনে আমরা সাধারণ প্রশিক্ষক ভয়ের মধ্যে থাকতে হয়।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল বাসার অল মামুন সিদ্দীকি যোগদানের দুই মাসের মধ্যে পিডিও ইনচার্জ থেকে সারানো হয় অতিরিক্ত দায়িত্ব থাকা ইন্সট্রাক্টর কে, যার মূল কারণ ছিলো অবৈধ ইনকামের সহযোগীতা না করা। এমনকি এই প্রশিক্ষক কে বাধ্য করা হয় বদলি নিতে।
কর্মচারী জয়দেব বৈধ্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল বাসার অল মামুন সিদ্দীকি স্যারের বিভিন্ন এজেন্সি ও দালালের মাধ্যমে টাকা ইনকামের সহেযোগীতা না কারায় রাত্রে ডিউটিরত অবস্থায় তার কাছে অফিসের ফোন এবং তার নিজের ফোন চুরির নাটক দেখিয়ে তাকে চাকরি চ্যুত করেন। কিন্তু ডিউটিরত অবস্থায় জয়দেব বৈধ্য সিসিটিভি ফুটেজের মধ্যে থাকা সত্বেও কখনো তা দেখাতে রাজি হননি। তার প্রমাণ হিসাবে সকলে বুঝতে পারে যে কর্মচারী জয়দেব বৈধ্যের মোবাইল এবং অফিসের মোবাইল চুরির ঘটনার সাথে অধ্যক্ষ নিজে জড়িত ছিলেন।
অধ্যক্ষের এমন অনিয়ম ও দুর্নীতির কারনে নড়াইল টিটিসির প্রশিক্ষণ মান উন্নয়নে ব্যাহত হচ্ছে এবং একইসাথে প্রতিষ্টানের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করে নড়াইল টিটিসির কর্মকর্তা/কর্মচারিবৃন্দ।
এমতাবস্থায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর অধিনে পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নড়াইলের প্রশিক্ষণের মান উন্নয়ন ও ভাবমূর্তি রক্ষার জন্য বর্তমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল বাসার আল মামুন সিদ্দীকি কে নড়াইল টিটিসির উপাধ্যক্ষ পদে বহাল রেখে অধ্যক্ষ হিসাবে ফুল প্লেজের অধ্যক্ষকে দায়িত্ব দিয়ে প্রতিষ্টানের সার্বিক উন্নয়ন করা সম্ভব বলে মনে করে।
এসব অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ আবুল বাশার আল মামুন সিদ্দিকী বলেন,আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। দুর্নীতির নিউজ পত্রিকায় হওয়ার বিষয় জানতে চাইলে বলেন সাংবাদিকরা উদ্দেশ্য প্রণোদীতভাবে ভুল নিউজ করেছিল।