সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
১৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

আন্তর্জাতিক

দশ বছরের পথচলায় ইতি টানছেন প্রীতম-শেহতাজ

সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী-গায়িকা শেহতাজ মনিরা হাশেম দশ বছরের সম্পর্ক পালন করার পর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। রববার শেহতাজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ফ
ফাতেমা খানম· আন্তর্জাতিক সংবাদদাতা
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ৩:২৪ এএমসর্বশেষ: ৫ অক্টোবর ২০২৬, ৩:২৪ এএম
দশ বছরের পথচলায় ইতি টানছেন প্রীতম-শেহতাজ

সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী-গায়িকা শেহতাজ মনিরা হাশেম দশ বছরের সম্পর্ক পালন করার পর দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। পারস্পরিক সমঝোতা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা। রববার সন্ধ্যায় শেহতাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে শেহতাজ জানান, এক দশক একসঙ্গে থাকার পর নিজেদের সম্পর্ক নিয়ে তারা গভীরভাবে ভাবনাচিন্তা করেছেন। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতিগুলোর জন্য তারা কৃতজ্ঞ। এখনও একে অপরের প্রতি যত্নশীল থাকলেও সময়ের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার ঘাটতির কারণে তারা উপলব্ধি করেছেন, আলাদা থাকাই দুজনের জন্য ভালো হবে।

তবে এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি বলে জানান শেহতাজ। দীর্ঘ সময় ধরে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা এবং পরস্পরের প্রতি সম্মান রেখেই তারা বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছেছেন।

পরিবারের সদস্যদের সমর্থন নিয়েই জীবনের পরবর্তী অধ্যায়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতম ও শেহতাজ। ইতোমধ্যে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় যাওয়ার বিষয়টিও জানিয়েছেন তারা।

জীবনের এই পরিবর্তনের সময়ে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের কাছে ব্যক্তিগত গোপনীয়তা এবং সহমর্মিতা কামনা করেছেন তারা। নতুন অধ্যায়ে প্রবেশের সময় তাদের সিদ্ধান্তকে সম্মান করার পাশাপাশি প্রয়োজনীয় গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ।

বিবৃতির শেষাংশে সবার বোঝাপড়া ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

প্রীতম ও শেহতাজের সম্পর্কের শুরু বিয়ের বেশ কয়েক বছর আগে। ২০১৭ সালে প্রীতমের গাওয়া ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করার সুবাদে তাদের পরিচয় ও ভালোলাগা শুরু হয়। এরপর তাদের মধ্যে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্ক ছিল।

দীর্ঘ প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর বিয়ে করেন তারা। এর আগের দিন, ২৮ অক্টোবর অনুষ্ঠিত হয় তাদের গায়েহলুদ। শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা হোটেল ও চা-বাগানের উন্মুক্ত মঞ্চে বিয়ের আয়োজন করা হয়েছিল।

দীর্ঘ প্রেম ও দাম্পত্যের পর এবার পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ফ

ফাতেমা খানম

আন্তর্জাতিক সংবাদদাতা

আন্তর্জাতিক বিভাগের প্রধান সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ