মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সরকারি প্রজ্ঞাপন জারি করে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন নাম অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই পরিবর্তিত নাম কার্যকর হওয়ায় মন্ত্রণালয়ের সব সরকারি নথিপত্র, সাইনবোর্ড ও প্রশাসনিক কার্যক্রমে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ নামটি ব্যবহৃত হবে।



