খেলাধুলাঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে ভারত পাঠাতে চাইছে না মূল দল
আগামী নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্তে ঢাকায় অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারত মূল দল পাঠাতে চাইছে না। চ্যাম্পিয়নশিপে ভারতের শিরোপা ধরে রাখতে অনূর্ধ্ব-২৩ দল বা রিজার্ভ খেলোয়াড়দের নিয়ে দল গড়ার সম্ভাবনা রয়েছে।