শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
১লা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সীতাকুণ্ডে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু

সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এ নিয়ে উপজেলায় চার শিশুসহ নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ৭:৪৪ পিএমসর্বশেষ: ১৬ অক্টোবর ২০২৬, ৭:৪৪ পিএম
সীতাকুণ্ডে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু

সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা বারোটার দিকে চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কাজী নুসরাত জাহান (২০) নামের ওই শিক্ষার্থী মারা যায়।

সে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকার ব্যবসায়ী নুরুল আলম বাবুলের মেয়ে। চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের অনার্সের শিক্ষার্থী ছিল সে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এ নিয়ে সীতাকুণ্ডে চার শিশুসহ নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে জ্বর অনুভব হলে কাজী নুসরাতকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা বারোটার দিকে তার মৃত্যু হয়।

নুরুল আলম বাবুল ডেইলি বরিশাল-কে জানান, বুধবার সকালে জ্বর অনুভব হলে নুসরাতকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ প্রিন্স সাংবাদিকদের জানান, এক শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পেয়েছেন। ওই এলাকার স্বাস্থ্যকর্মীদের খোঁজখবর নিতে বলেছেন, আসলে সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে কি না।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ