বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

আট বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা, ঢাকাসহ ১২ জেলায় মৃদু তাপপ্রবাহ

আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে দেশের আট বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। একই সঙ্গে ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ১২ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা প্রশমিত হতে পারে।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ এএমসর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ এএম
আট বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা, ঢাকাসহ ১২ জেলায় মৃদু তাপপ্রবাহ

দেশের আট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার ১২০ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহ নিয়ে পূর্বাভাসে উল্লেখ করা হয়, পাবনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা ও বরিশাল জেলাসহ ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

এছাড়াও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ